নবীন নিউজ ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১০:৩৪ এ.এম
ছবি- সংগৃহীত।
মসজিদের দানবাক্সে সাধারণত টাকা দেয় মানুষ। অনেক সময় বিদেশি মুদ্রাও থাকে। তবে এবার মসজিদের দানবাক্সে মিলল কোনো তরুণী বা নারীকে জীবনসঙ্গী হিসেবে পেতে ‘চিরকুট’ বা ‘প্রেমপত্র’। এমন ঘটনা ঘটেছে মৌলভীবাজারে।
মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহাসিক রবিরবাজার মসজিদের দানবাক্স থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া গেছে বেশকিছু চিঠিও। মুনমুন বা নাফিসা যেকোনো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে একটি চিঠি লিখেছেন এক যুবক বা পুরুষ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন চিরকুট।
দানবাক্সে পাওয়া একটি চিরকুটে একজন প্রেমিক তার দুই প্রিয় মানুষের মধ্যে একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন। এতে লেখা ছিলো ‘মুনমুন বা নাফিসা যেকোনো একজনের সাথে যাতে বিয়ে হয় রবিরবাজার মসজিদ।’
আরেকজন বিচার চেয়ে লিখেছেন চিরকুটে লিখেন, 'আমি অভিশাপ দিচ্ছি। আমার শত্রুর মুখ যাতে বন্ধ হয়ে যায়।’
এমন আরেকটি চিরকুটে একজন লিখেন ‘আমার একটা চাকরি প্রয়োজন। জজ কোর্ট মৌলভীবাজারে আমার কম্পিউটার বা পেশকার হিসেবে ৬ মাসের মধ্যে চাকরি যাতে পারমানেন্ট হয়।’
মসজিদের টাকা গণনা কাজে নিযুক্ত কয়েকজন মুসল্লি জানান, এভাবে প্রতিবার অদ্ভূত বিভিন্ন চিরকুট বাক্সে পাওয়া যায়। কেউ মনোবাসনা পূর্ণ হতে আবার কেউ বিভিন্ন সমস্যা সমাধানের আশায় চিরকুট লিখে বাক্সে জমা দেন।
মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক যুগ থেকেই রবিরবাজার মসজিদে বিপুল পরিমাণ টাকা দানবাক্সে জমা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন ঐতিহাসিক এ মসজিদ দেখতে। প্রতি শুক্রবারে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করতে ভিড় করেন। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে। এ ছাড়াও প্রতি সপ্তাহে দুইবার মসজিদের দানবাক্সগুলো খোলা হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা