নবীন নিউজ ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ১১:২৭ এ.এম
ছবি- সংগৃহীত।
ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার পথে হার্ড ব্রেক করায় বাস চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এ সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলায় গাড়িতে থেকেই লোকজন খবর দেন ইকবাল।
এরপর মহাসড়কের সানারপাড় এলাকায় বাস থামিয়ে চালককে মারধর করে রক্তাক্ত করা হয়। তখন বাসযাত্রীরা প্রতিবাদ করলে তাদেরও লাঞ্ছিত করা হয়। এ সময় বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করা হয়।
তখন লোকজন জড়ো হলে ইকবাল তার একটা ভিজিটিং কার্ড চালককে দিয়ে বলেন, ‘তোর বাপেগরে জানাইস কে পিটাইছে।’ একথা বলে তার কর্মী বাহিনী নিয়ে ওই স্থান ত্যাগ করেন।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আসিয়ান বাসে এ ঘটনার পর যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ ঘটনা লিখে পোস্ট করেন। এতে মুহূর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়।
তবে ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, কোনো ভাঙচুর হয়নি। চালক বেপরোয়া গাড়ি চালিয়েছে। এজন্য প্রতিবাদ করায় আসিয়ান বাসের ওই চালক আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন। তখন তাকে ভদ্র ভাষায় কথা বলার জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাসচালক বলেন, তিনি আমাকে কোনো অপরাধ ছাড়াই মেরেছেন। আবার দলবল নিয়ে গাড়িটাও ভাঙচুর করেছেন। অনেকে প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছেন। তারা যাওয়ার পর অনেকে ছবি তুলেছেন। বিষয়টি বাস কর্তৃপক্ষকে জানাব।
ঘটনার সময় মিনহাজ আমান নামে একজন সাংবাদিকও হেনস্তার শিকার হন। তাকে হেনস্তার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)’। বিবৃতিতে মিনহাজ আমানকে একজন ফ্যাক্ট-চেকিং সাংবাদিক উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা