নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৬:৩৮ পি.এম
শেখ হাসিনার জন্য বেশি দরদ থাকলে তাকে ভারতের একটি অঙ্গরাজ্য দিয়ে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সেইসঙ্গে মোদিকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, একসময় দেখবেন, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রিত্বই দখল করে ফেলেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনাকে উৎখাতের পরই ভারতের জ্বালা শুরু হয়েছে। তারা জোর করে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগকে রাখতে চায়। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে আমি বলতে চাই, এত দরদ থাকলে একটি অঙ্গরাজ্য শেখ হাসিনাকে দিয়ে দেন। সেখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দেখেন, শেখ হাসিনা কীভাবে ভোট চুরি করে।
মোদির উদ্দেশে দুলু বলেন, একসময় দেখবেন, ভোট চুরি করে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর পদ দখল করে নিয়েছে। কেননা তিনি জানেন, কীভাবে দিনের ভোট রাতে করতে হয়, কীভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, কীভাবে গুম-খুন করতে হয়।
বিএনপির নির্বাহী কমিটির এ সদস্য বলেন, শেখ হাসিনা ফেরাউন-নমরুদের দোসর ছিলেন। আমরা তো পবিত্র কোরআনের মাধ্যমে জেনেছি কীভাবে ফেরাউন-নমরুদরা মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। আর গত ১৫ বছর নিজেদের চোখে দেখেছি, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে কতটা জুলুম নির্যাতন-অত্যাচার করেছেন।
তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল। আমাদের আর দাদাগিরি দেখাতে আসবেন না। ৫ আগস্ট বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনাকে উৎখাত করেছে এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের স্থান আর হবে না।
নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, যে বিএনপি নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের জায়গা দেবে, আত্মীয়ের কথা বলে রাজনীতির সুযোগ করে দেবে, সেই সকল নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির এ নেতা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের অভিভাবক হবেন মা এবং তাদের নামেই হবে ফ্যামিলি কার্ড। তারেক রহমান এবং বিএনপি নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন।
কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’