বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাংবাদিককে মারধর: নড়াইলে যুবদল নেতা পল্টুর বিরুদ্ধে মামলা

নবীন নিউজ, ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ১০:৩৫ পি.এম

সংগৃহীত ছবি

নড়াইলের কালিয়ায় বিএনপির প্রোগ্রামের সংবাদ সংগ্রহে গিয়ে মারধরের ঘটনায় পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাশরু পল্টুকে (৪৫) প্রধান অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কালিয়া থানায় মামলাটি করেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম হাফিজুল করিম।

সাংবাদিক এস এম হাফিজুল করিম (নিলু) নড়াইল সদরের কুড়িগ্রামের মৃত শেখ রফিক উদ্দিনের ছেলে।  তিনি মোহনা টেলিভিশন ও অনলাইন পত্রিকা রাতদিন নিউজ২৪.কম, সময়ের আবর্তন.কমসহ বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা বিবরণে জানা যায়, কালিয়া থানাধীন বেন্দা এলাকার ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালি রেখে ব্যবসা করছিলেন যুবদল নেতা গোলাম মাশরু পল্টু ও তার ভাই  খায়রুজ্জামান ওরফে খসরু। এ ঘটনায় গত ২৪ নভেম্বর সাংবাদিক হাফিজুল নিলুসহ বেশ কয়েকজন সাংবাদিক অনলাইন পোর্টালে খবর প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হন অভিযুক্ত যুবদল নেতা ও তার অনুসারীরা।

আরও জানা যায়, গত ৪ ডিসেম্বর কালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলসহ নড়াইল জেলা যুবদলের নেতাকর্মীদের গণসংযোগ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা।

ফেরার পথে বেন্দা ফেরিঘাটে অভিযুক্ত যুবদল নেতা পল্টু ও তার ভাই খায়রুজ্জামানসহ ১০ থেকে ১৫ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে তাদের আটকে রেখে শেখানো কথা বক্তব্য আকারে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে সাংবাদিক এজাহারে উল্লেখ করেন।

সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে হামলার শিকার হয়েছি। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

অন্যদিকে এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা গোলাম মাশরু পল্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘এ সংক্রান্ত একটি মামলা রজু হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা