নবীন নিউজ, ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০১:৪৪ পি.এম
মাদারীপুরের শিবচরে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যাবার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় শিবচর উপজেলার কাদিরপুর এলাকার এ ঘটনা ঘটে।
নিহত শান্তি বেগম (৩৫) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছৈয়দউদ্দিন-মাদবরকান্দি গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। অভিযুক্ত মজিবর মাদবর একই ইউনিয়নের মেছেরমোল্লারকান্দি গ্রামের বাসিন্দা। নিহত শান্তি বেগম অভিযুক্ত মজিবর মাদবরের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
জানা যায়, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় ১০ বছর আগে শিবচর উপজেলার ছৈয়দউদ্দিন-মাদবরকান্দি গ্রামের শান্তি বেগমের সাথে বিয়ে একই উপজেলার মেছেরমোল্লারকান্দি গ্রামের মজিবর মাদবরের। পরে দুই স্ত্রীকে নিয়ে রাজধানী ঢাকায় থেকে রাজমিন্ত্রীর কাজ করতেন মজিবর। এরপর ৫ বছর ধরে দ্বিতীয় স্ত্রী শান্তিকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় মজিবর।
সম্প্রতি মজিবর তার ২য় স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে খুঁটিনাটি বিষয় নিয়ে মজিবর ও শান্তির মধ্যে ঝগড়া শুরু হয়। প্রায়ই মারধর করতেন বলে অভিযোগ করেন স্বজনরা। সোমবার বিকেলেও শান্তিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ ওঠে। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গৃহবধুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একপর্যায়ে কৌশলে শান্তির মরদেহ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই পালিয়ে যায় স্বামী মজিবর মাদবর।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত শান্তির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, এই ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা