নবীন নিউজ, ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ১২:৫৫ পি.এম
২০২৩ ও ২০২৪ সালে আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনার নামে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই দেওয়া হয়েছে। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ঐ শিক্ষাক্রম বাদ দিয়ে ২০১২ সালে প্রণয়ন করা পুরোনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত হয়। সে জন্য পুরোনো পাঠ্যবইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে।
এরমধ্যে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্যবিষয়ক পাঠ্যবইয়ে সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং জুলাই অভ্যুত্থানের ওপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট দুটি গদ্য যুক্ত হয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির আমার বাংলা বইয়ে ছয়টি প্রবন্ধ নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে দুটি গদ্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা’ নামে জুলাই বিপ্লবের ওপর লেখা একটি গদ্য রয়েছে। সপ্তম শ্রেণির ‘সপ্তবর্ণা’ বই থেকে সেলিনা হোসেনের লেখা ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বইয়ে হাসান রোবায়েতের জুলাই-বিপ্লবের উপর লেখা ‘সিঁথি’ নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ে দুটি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’ এবং জুলাই বিপ্লবের ওপর লেখা সংকলিত গদ্য ‘গণ অভ্যুত্থানের কথা’।
তাছাড়া ইংরেজি বইয়েও পরিবর্তন আনা হয়েছে, ষষ্ঠ শ্রেণির ইংলিশ ফর টুডে বই থেকে ‘সন অব দ্য সয়েল’ এবং ‘মুজিব ইন স্কুল ডেজ’সহ তিনটি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সপ্তম শ্রেণির ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের ওপর লেখা ‘আ নিউ জেনারেশন’ এবং ‘আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা’ নামে দুটি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।অষ্টম শ্রেণির ইংলিশ ফর টুডে বই থেকে ‘বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ’ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর দুটি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি