নবীন নিউজ ডেস্ক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৪:১০ পি.এম
ছবি- সংগৃহীত।
দুর্নীতি এর আরবি প্রতিশব্দ ফাসাদ। নেই কোন নির্দিষ্ট সংজ্ঞা। তবে দ্বীন ও নীতিবিরোধী কাজকেই দুর্নীতি বলে।আর দুর্নীতির কারণে ধ্বংস হয়ে যায় একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র।
তাই আল্লাহ কোরআনে পূর্বেকার লোকদের দৃষ্টান্ত দিয়ে বারবার সতর্ক করে বলেছেন
যারা দেশে সীমা লঙ্ঘন করেছে এবং তাতে বড় বেশি দুর্নীতি করেছে, তখন তাদের ওপর তোমার প্রভু শাস্তির কশাঘাত হানলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক গভীরভাবে তোমাদের পর্যবেক্ষণে রেখেছেন। -সুরা ফজর:১১-১৪
অন্যের সম্পদ ভক্ষণ নিষিদ্ধ
প্রত্যেক ব্যক্তিরই আলাদা সম্পদ রয়েছে। হতে পারে সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে বা কারও অধীনে। যার কাছে যে সম্পদ রয়েছে তা অবৈধ পন্থায় আত্মসাৎ করা অন্যায়। আল্লাহ বলেন,
আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খেয়ো না। -সুরা বাকারা ১৮৮
কেউ যদি অবৈধ পন্থায় কারও সম্পদ ভক্ষণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরিফে এসেছে, হজরত জাবির রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, যা হারাম দ্বারা বর্ধিত। জাহান্নামই তার উপযুক্ত স্থান। -মুসনাদে আহমাদ ১৪৪৪১
আমানতের খেয়ানত করা হারাম
কোনো বস্তুকে কারও কাছে গচ্ছিত রাখাকে আমানত বলে। আর আমানতের দায়িত্ব যথাযথ পালন কারীকে শরিয়তে আল আমিন বা আমানতদার বলা হয়। কেউ যদি তার দায়িত্বে সুচ পরিমাণ খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন সে সেই বস্তু নিয়েই উপস্থিত হবে।
হাদিস শরিফে এমনই এসেছে, হজরত আদি ইবনে আমিরা আল-কিন্দি রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি যাকে তোমাদের কোনো কাজের দায়িত্বশীল করি, অতঃপর সে সুচ পরিমাণ বস্তু বা তার চেয়ে বেশি সম্পদ আত্মসাৎ করল, সেটাই হবে খিয়ানত। কিয়ামতের দিন সেই বস্তু নিয়ে সে উপস্থিত হবে।’ -সহিহ মুসলিম : ১৮৩৩
লোভ-লালসায় ধ্বংস অনিবার্য
‘লোভে পাপ আর পাপে মৃত্যু’। ইসলাম মানুষকে সকল ধরনের লোভ -লালসা থেকে বেঁচে থাকতে নির্দেশ দেয়। আর আল্লাহ কোরআনে লোভ পরিহারকারীদের সফল মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, যারা লোভ-লালসা থেকে বেঁচে থাকে তারাই সফলকাম। {সুরা হাশর }তাই লোভ-লালসা থেকে বেঁচে থাকা প্রত্যেক দায়িত্বশীলদের কর্তব্য।
এক হাদিসে এসেছে পূর্বেকার অধিকাংশ মানুষের ধ্বংসের অন্যতম কারণ ছিল তাদের লোভ। রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লোভ-লালসা থেকে বেঁচে থাকো, কেননা এ জিনিসই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং পরস্পরকে রক্তপাত ঘটানোর ব্যাপারে উসকিয়ে দিয়েছে। লোভ-লালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে। {মুসলিম}।
লেখক: আলেম, লেখক, আলোচক
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?