নবীন নিউজ ডেস্ক ০৭ ডিসেম্বার ২০২৪ ১১:২২ এ.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিস্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার এক সমাবেশে তিনি এই বিদ্বেষমূলক বক্তব্য দেন। এরপর শুক্রবার পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষাণ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন। পাশাপাশি তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন।
সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। সমাবেশের পর কংগ্রেসশাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ শুক্রবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে মুসলমানদের হুমকি দেওয়া ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে আরেকটি মামলা হয়। চলতি বছরের শুরুর দিকে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।
গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করে বিভিন্ন খবরও প্রকাশ করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই ভারতের এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সরকার বলছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ