নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ০৪:২৭ পি.এম
ছবি- সংগৃহীত।
টানা ৯ দিন কারাবাসের পর জামিন পেয়েছে এক কিশোর (১৫)। বাবাকে না পেয়ে অস্ত্র মামলায় তার কিশোর ছেলেকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। ভুক্তভোগী কিশোর সপ্তম শ্রেণির ছাত্র।
কারাগারে যাওয়ার ৯ দিন পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
পুলিশের দাবি, অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার সপ্তম শ্রেণিপড়ুয়া ছেলেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিল ওই কিশোর।
ঘটনার তিন দিন পর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ওই কিশোরের বাবা রেজাউল সাংবাদিকদের বলেন, ‘গতকাল বুধবার জেলা প্রশাসক মহোদয় আমাদের ডাকেন। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান আমার ছেলের জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতঙ্কে আছি।
জানি না আমার ছোট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।’
ওই কিশোরের আইনজীবী আয়াছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সে কিশোর হওয়ায় আদালত জামিন দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে সে কারাগার থেকে মুক্তি পাবে।’
এদিকে, বাবাকে ক্রসফায়ার দেওয়া হবে এমন ভয় দেখিয়ে ওই কিশোরের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা