নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ১০:২৯ এ.এম
ছবি- সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-এর প্রধান ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ব্রায়ানকে গুলি করে হত্যাকারী ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কর্মকর্তারা ‘ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি’ এবং একটি বাতিল মোবাইল ফোনের সাহায্য নিচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউনাইটেড হেলথ কেয়ার’ বীমা প্রতিষ্ঠানটি নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত।
স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ৫০ বছর বয়সী ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, ব্রায়ানকে পেছন থেকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। হামলাকারী ব্রায়াননের কাছ থেকে কোনো জিনিসপত্র ছিনিয়ে নেননি এবং গুলি করার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ থেকে পুলিশ ধারণা করছে, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ব্রায়ানকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিল। পিঠে ছিল কালো রঙের ব্যাগ।
ঘটনার পর হোটেলের আশপাশে পুলিশ সদস্যরা দ্রুত উপস্থিত হন। হামলাস্থলটি ম্যানহাটানের একটি সাধারণ ব্যস্ত এলাকা। যে সময় এ ঘটনা ঘটে, সে সময় সাধারণত জায়গাটিতে গণপরিবহন ব্যবহারকারীদের ভিড় থাকে।
জোসেফ কেনি নামে এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির অস্ত্রটি ত্রুটিপূর্ণ বলে মনে হয়েছিল, কিন্তু তিনি দ্রুত তা ঠিক করে গুলি চালাতে সক্ষম হয়েছিলেন। ভিডিওতে তাকে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে হামলাকারীকে। হামলার কিছুক্ষণ আগে একটি কফিশপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফির দোকানের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে। তবে তিনি কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করেছেন, সেই বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি।
ব্রায়ান ২০০৪ সাল থেকে স্বাস্থ্য বীমা খাতে কাজ করছিলেন। তিনি ২০২১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউ ইয়র্কে এসেছিলেন।
সূত্র : বিবিসি
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ