শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

নাম-বয়স সংশোধনের আরেক ভোগান্তি ঢাকা শিক্ষাবোর্ড

নবীন নিউজ, ডেস্ক ১৩ নভেম্বার ২০২৪ ১০:১৯ এ.এম

সংগৃহীত ছবি

ঢাকা শিক্ষাবোর্ড অফিস। যেখানে নাম-বয়স সংশোধনের আরেক নাম ভোগান্তি। অধিকাংশ ভুলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কেরানী বা সংশ্লিষ্টরা দায়ী হলেও কখনও দিনের পর দিন আবার কখনও বছরের পর বছর ধরে বোর্ডে ধরনা দিতে হয় ভুক্তভোগীদের।

মাকসুদুর রহমান। সনদপত্রে বাবার নামের ভুল সংশোধন করতে প্রায় তিন বছর আগে ঢাকা শিক্ষা বোর্ডে অনলাইনে আবেদন করেছিলেন। দফায় দফায় ধরনা দিয়েও কোনো সমাধান না পেয়ে এবার এসেছেন শেষ চেষ্টায়।

 তিনি বলেন, এক মাস পরে অফিসে আসার পর বলেছে, অপেক্ষা করেন কল করবে। দুমাস পর গেলাম একই কথা। এভাবে ছয় মাস আসা যাওয়া করেছিলাম। কিন্তু কাজ হয়নি। অবশেষে ৩ বছর পর এলাম। 
 
শুধু মাকসুদ নন, হাজারেও মানুষ নাম-জন্ম তারিখ কিংবা বাবা মায়ের নাম সংশোধন করাতে এসে শিকার হচ্ছেন ভোগান্তির।
 
অনেক সময় শুনানিতে হাজির হওয়ার খুদে বার্তা এলেও লিস্টে থাকে না নাম। তাই এদিক-ওদিক ঘুরে কোনো কুল-কিনারা না পাওয়ায় আটকে আছে বিদেশ যাত্রাসহ গুরুত্বপূর্ণ কাজও।
 
শুধু নাম, বয়স সংশোধন নয়, সনদ ও নম্বরপত্র ভেরিফিকেশেনেও আছে দীঘর্সূত্রতা। জরুরি কাজের ফি জমা দিয়েও ঘুরতে হয় দিনের পর দিন। তবে টাকা দিলেই কাজ হয় সময়ের আগে।

ভুক্তভোগীরা বলছেন, অনেক সময় জন্ম নিবন্ধনসহ সঠিক কাগজপত্র দিলেও শিক্ষাপ্রতিষ্ঠানের কেরানীদের অসর্তকতায় রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, সনদ ও নম্বরপত্রে ভুল হয়। তবে সেই কেরানীরাই আবার সংশোধনের জন্য ঘুষের ফাঁদ পাতেন।
 
নাম ও বয়স সংশোধন করে দেয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অডিও ও অভিযোগ এসেছে সময় সংবাদের হাতে। অডিওতে একজনকে বলতে শোনা যায়, একটা খরচ দিতে বলছি। দিলে তদবির করে আগেভাগে দিতে পারবো।

আরেকজন কত দেয়া লাগবে জানতে চাইলে তিনি বলেন, টাকা ৫ হাজার লাগবে।

যাচাই করে দেখা যায় ভুক্তভোগীর কাছে যে নম্বর থেকে ঘুষ চাওয়া হয় তা বোর্ডের সেকশন কর্মকর্তা বাবুল আকন্দের। কক্ষে গিয়ে জানা যায়, সদ্য অবসরে গেছেন তিনি। তবে মোবাইল ফোনে ঘুষের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন বাবুল।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, একদিনে যে পরিমাণ আবেদন জমা হয়, তা যাচাই-বাছাই করে নিষ্পত্তি করতে এক সপ্তাহ সময় প্রয়োজন হয়। তাই দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। তবে জরুরি হলে আমাদের জানালে তা আমরা পরদিন সভা ডেকে কাজটা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করি।
 
যেসব কর্মকর্তা ঘুষসহ দুর্নীতিতে জড়াবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছেন এই চেয়ারম্যান।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি