শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মেশিন থেকে কাপড়ের সঙ্গে বের হলো শ্রমিকের মরদেহ

নবীন নিউজ ডেস্ক ১১ নভেম্বার ২০২৪ ১২:১৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় কারখানায় কাজ করার সময় ওয়াশিং মেশিনের সঙ্গে পেঁচিয়ে নয়ন মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার (১০ নভেম্বর) জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকার ওই কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল নয়নের। শিফট শেষে সবাই চলে গেলেও কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের জন্য তাকে রেখে দেয়। কাজ করতে না চাইলে কর্তৃপক্ষ চাপ দিয়েছিল। চাকরি হারানোর ভয়ে অতিরিক্ত কাজ করতে বাধ্য হন। তাকে অতিরিক্ত কাজের জন্য রাখলেও পরবর্তী শিফটের কাউকে এ বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। 

রাতে নয়ন কাপড় বস্তায় ভরে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকে পড়েন। পরবর্তী শিফটের অপারেটর এসে চেক না করেই মেশিন চালু করেন। এতে মেশিনের ভেতর পেঁচিয়ে পুরো শরীর ঝলসে গিয়ে মৃত্যু হয়। রাত ৩টার দিকে অপারেটর কাপড় বের করতে চাইলে ভেতরে কিছু একটা দেখে চিৎকার দেন এবং কারখানার ইনচার্জকে জানান। পরে কর্মকর্তা-কর্মচারীরা মেশিনের গরম পানি থেকে গলিত মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার আট কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ। 

নিহতের স্ত্রী ইমা আক্তার বলেন, আমার স্বামীর ডিউটি ছিল রাত ৮টা পর্যন্ত। কারখানা কর্তৃপক্ষ তাকে জোর করে আরো দুই ঘণ্টা ডিউটি করতে বলেছিল। প্রায়ই তাকে দিয়ে অতিরিক্ত ডিউটি করাচ্ছিল। আমার স্বামীর কাজ ছিল পোশাকের বস্তা টানাটানি করা। অপারটের না রেখে তাকে দিয়ে ওয়াশিং মেশিনের কাজ করানো হচ্ছিল। অপারেট করার ধারণা না থাকায় মেশিনের ভেতরে ঢুকেছিল। পরের শিফটের লোক এসে মেশিন চালু করে দেয়। রাতে গলিত মরদেহ পাওয়া যায়। কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পরও কর্তৃপক্ষ আমাদের না জানিয়ে মরদেহ পুলিশের কাছে দেয়। সকালে বিষয়টি জানতে পারি আমি।

জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার ব্যবস্থাপক সোহেল রানা বলেন, নয়ন মিয়ার রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। কাজের চাপ থাকায় আরো দুই ঘণ্টার জন্য রাখা হয়েছিল। টিফিন বিরতির সময় অপারেটর চলে গেলেও সে বস্তা নিয়ে মেশিনে দিচ্ছিল। টিফিন বিরতির পর অপারেটর এসে তাকে না পেয়ে মেশিন চালু করে দেয়। এতে অসাবধানতাবশত মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক আব্দুল লতিফ বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, নয়নের সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি ছিল। রাত ১০টা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাকে দিয়ে জোর করে কাজ করাচ্ছিল। তাকে রেখে দেওয়ার বিষয়ে পরবর্তী শিফট অপরেটরকে জানালে এরকম দুর্ঘটনা ঘটতো না। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে এমন মৃত্যু হয়েছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, জায়ান্ট টেক্সটাইল কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় তার স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন