নবীন নিউজ, ডেস্ক ১১ নভেম্বার ২০২৪ ১০:০২ এ.এম
অবশেষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণে অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১০ নভেম্বর) ইসরাইলি সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে পেজার বিস্ফোরণের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইসরাইলের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে হিজবুল্লাহর যোদ্ধারা নিজেদের মধ্যে জরুরি বার্তা আদান প্রদানের জন্য এই প্রযুক্তি ব্যবহার করে।
গত সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণে ৪০ জন নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরাইলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।
এদিকে গাজা ও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববার জাবালিয়াসহ অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব ঘটনায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার দাবি, গাজায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার পাশাপাশি লেবাননেও বিমান হামলা ও অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। রোববারও দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে হামলা চালানো হয়। এদিনও নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। জবাবে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
অন্যদিকে গাজা যুদ্ধের ৪শ তম দিনে গত শনিবার বন্দিমুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় নামেন হাজারো ইসরাইলি। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে পদচ্যুত করা ও যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে কাতার সরে আসায় বন্দিমুক্তি নিয়ে উদ্বেগ জানান তারা। দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতির চুক্তি না হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইসরাইলের সাধারণ মানুষ।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ