নবীন নিউজ ডেস্ক ১১ নভেম্বার ২০২৪ ০৮:৩৮ এ.এম
সংগৃহীত ছবি
অনেকেরই অভ্যাস আছে সকালে উঠে খালি পেটেই কাজে লেগে পড়া। এটা করা অনেকটা ক্ষতিকর। তাই সকালে ঘুম থেকে কাজ শুরু করার আগে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা।
সকালে অফিস যাওয়ার তাড়ায় অনেকে না খেয়েই বেরিয়ে পড়েন। তারপর টুকটাক কিছু খেয়ে দুপুর গড়িয়ে আনেন অনেকে। কেউ কেউ আবার সকালে খালি পেটে চা বা কফি খান এটাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি।
তাই সকালে খালি পেটে কোন কাজটি করলে স্বাস্থ্যের জন্য ভালো হবে আর কোন কাজটি করলে স্বাস্থ্যের জন্য খারাপ হবে, সেটি জেনে নেয়া যাক।
১. সকালে কফি যতই পছন্দের হোক, সেটি কখনোই খালি পেটে খাবেন না। সকালে কোনো রকম খাবার খাওয়ার আগে কফি খেলে গ্যাস্ট্রিকের আশঙ্কা থাকে। এতে সারা দিন কাজের অসুবিধা এবং শারীরিক কষ্ট হতে পারে।
২. খালি পেটে ঘুমানোও ক্ষতিকর। রাতে অনেক সময়ে কাজের চাপে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েন। অনেকে ভাবেন, তাতে ওজন কমাতেও সুবিধা হবে। কিন্তু উল্টে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। খালি পেটে ঘুমালে রক্তে শর্করার মাত্রা নেমে যেতে পারে। তাতে ঘুমেরও ক্ষতি হয়। সব মিলিয়ে পরের দিন শরীর দুর্বল লাগতে পারে।
৩. সকালে উঠে অনেকেই ব্যায়াম করে থাকেন। কিন্তু একেবারে কিছু না খেয়ে ব্যায়াম করা শরীরের জন্য ক্ষতিকর। তা ছাড়া, সেই ব্যায়াম খুব একটা কাজে লাগবে না শরীরের। চিকিৎসকরা বলছেন, শরীরচর্চার এক ঘণ্টা আগে ভালোভাবে কিছু খেতে। তারপর ব্যায়াম শুরু করলে শরীরে শক্তি থাকে। ব্যায়াম ভালো হয়।
৪. হঠাৎ পিঠ-কোমরে ব্যথা হলেই ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু খালি পেটে ব্যথার ওষুধ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কিছু না খেয়ে ব্যথার ওষুধ খেলে পেটের সমস্যাও হতে পারে।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন