নবীন নিউজ, ডেস্ক ১০ নভেম্বার ২০২৪ ০৯:০০ এ.এম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৪৪ ফিলিস্তিনি। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৫৫০ জন ছাড়িয়ে গেছে। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) গাজার আল আকসা নামের এক হাসপাতালের ভেতর অবস্থিত আশ্রয়কেন্দ্রে হামলা চালায় ইসরাইলি বাহিনী। দেইর আল বালাহর এ আশ্রয় শিবিরে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসময় বেশ কয়েকজন নিহত হয়। আহত হয়েছেন অনেকে।
বিগত ছয় মাসে গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। নিহতদের প্রায় ৪৪ শতাংশ শিশু এবং ২৬ শতাংশ নারী। বেশির ভাগেরই বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে। প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপকভাবে ইসরাইলের হামলা এত বেশিসংখ্যক প্রাণহানির পেছনের একটি বড় কারণ।
এদিকে ইসরাইলের এমন বর্বরতার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার। একই সঙ্গে রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের আর প্রয়োজন নেই বলেও জানিয়েছে কাতার।
কূটনৈতিক এক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইসরাইল ও হামাস- দু’পক্ষকেই কাতার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধবিরতির চুক্তিতে আন্তরিকভাবে যেতে রাজি না হবে, ততক্ষণ দোহা এ বিষয়ে আর মধ্যস্থতা করবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, কাতারে হামাস নেতাদের আশ্রয় না দেয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি সে আহ্বানে সাড়া দিয়েই হামাসকে দেশ থেকে বের করে দিয়েছে কাতার। সিএনএন এর প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরাইলি বন্দীদের ফিরিয়ে দেয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় হামাসের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কাতার।
যদিও শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাসের কার্যালয়গুলো বন্ধ করে দেয়ার বিষয়ে এই ধরনের প্রতিবেদনগুলো ‘ভুল’। হামাসের কর্মকর্তারাও দোহায় তাদের কার্যালয় বন্ধের এই দাবি অস্বীকার করেছেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ