নবীন নিউজ ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ১২:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর জন্য পর্যটন হোটেল থেকে আনা হয়েছিল সামোসা (শিঙাড়া) ও কেক। কিন্তু সেই শিঙাড়া নাকি খেয়ে ফেলেছেন তার নিরাপত্তাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় হিমাচল প্রদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শুরু করেছে।
সিআইডি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য আনা শিঙাড়া ও কেক নিরাপত্তাকর্মীদের খাওয়ানো একটি ‘সরকারবিরোধী’ কাজ।
এই ঘটনা ঘটে গত ২১ অক্টোবর। ওই দিন মুখ্যমন্ত্রী সিআইডি সদর দপ্তরে একটি সাইবার উইং স্টেশন উদ্বোধন করতে গিয়েছিলেন বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন পুলিশ সদস্য, যাদের মধ্যে একজন নারী ইন্সপেক্টরও রয়েছেন, তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, শোকজ নোটিশ পাওয়া পুলিশ সদস্যদের বক্তব্য একজন ডিএসপির (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) সামনে রেকর্ড করার প্রক্রিয়া চলছে। ওই কর্মকর্তা এই পাঁচজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কঠোর শাস্তির সুপারিশ করেছেন।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিক্রম চৌহান এ ঘটনার ওপর তদন্ত প্রতিবেদন তৈরির দায়িত্বে রয়েছেন। গত ২৫ অক্টোবর তিনি প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রতিবেদনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা একজন উপপরিদর্শককে মুখ্যমন্ত্রীর জন্য নিকটবর্তী একটি হোটেল থেকে তিন বাক্স শিঙাড়া ও কেক আনার নির্দেশ দেন।
এরপর ওই উপপরিদর্শক একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং এক হেড কনস্টেবলকে খাবার আনার দায়িত্ব দেন। এএসআই ও হেড অব কনস্টেবল তিনটি সিল করা বাক্সে হোটেল থেকে খাবার নিয়ে আসেন এবং পরে সেটি উপপরিদর্শককে জানান।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া পাঁচ পুলিশ সদস্যের মধ্যে দুজন জানিয়েছেন, তারা যখন রাজ্যের পর্যটন বিভাগের কর্মীদের জিজ্ঞাসা করেন যে এই খাবারগুলো মুখ্যমন্ত্রীকে পরিবেশনের জন্য কি-না, তখন তারা বলেন যে, এটি মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত মেনুতে নেই। এ সম্পর্কে উপপরিদর্শককেও জানান তারা।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত খাবারের তথ্য ছিল শুধু উপপরিদর্শকের কাছে। হোটেল থেকে আনা খাবারগুলো একজন নারী পরিদর্শকের কাছে পাঠানো হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ওই পরিদর্শক কোনো সিনিয়র অফিসারের সঙ্গে পরামর্শ না করে খাবারগুলো মেকানিক্যাল ট্রান্সপোর্ট সেকশনে পাঠান। তারাই মূলত খাবারের আয়োজনের দায়িত্বে ছিলেন।
এই তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে, রাজ্যের কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রীর খাবার নিয়ে বেশি চিন্তিত, জনসাধারণের সমস্যা নিয়ে নয়।
বিজেপি নেতা রণধীর শর্মা বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সরকার কোনো উন্নয়নমূলক কাজে আগ্রহী নয় বরং কেবল খাবারের ওপরই তাদের মনোযোগ কেন্দ্রীভূত করেছে!’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ