শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে ‘কিছু হাড়গোড়’ পেয়েছে সিআইডি

নবীন নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৫ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে “কিছু হাড়গোড়” পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহের কাজ শুরু করে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, “৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।”

ধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনের পানি সেচ শেষে যা জানালো ফায়ার সার্ভিসধানমন্ডি ৩২ নম্বরের সেই ভবনের পানি সেচ শেষে যা জানালো ফায়ার সার্ভিস
গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাড়িটিতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক্সাকেভটের দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িটি। এরপর পাশের নির্মাণাধীন একটি ভবনকে ঘিরে সন্দেহের সৃষ্টি হয়। ভবনটির বেজমেন্টে পানি জমা ছিল। সেখানে “আয়নাঘর” রয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করেন। এরপর সেই পানি সরানোর উদ্যোগ নেয় ফায়ার সার্ভিস।

৯ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের কাজ করে। ওই দিন দুপুর দেড়টার দিকে পুরোপুরি পানি নিষ্কাশনের কাজ শেষ হয় বলে বিবিসি বাংলাকে জানান ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, ওই ভবনের বেজমেন্টে পানি অপসারণ করে “আয়নাঘর” বা তেমন কিছুর অস্তিত্ব পায়নি ফায়ার সার্ভিস।

এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন