বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শিল্পকলায় নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশে ডিম নিক্ষেপ

নবীন নিউজ ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ০৯:০৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

“নিত্যপূরাণ” নাটক চলাকালে একদল ব্যক্তির বিক্ষোভের মুখে প্রদর্শনী বন্ধ হওয়ার প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছিলেন নাট্যকর্মীরা। সেই প্রতিবাদ সমাবেশে নাট্যকর্মীদের লক্ষ করে ডিম নিক্ষেপ করেছে একদল ব্যক্তি।   

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমির সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, “নিত্যপূরাণ নাটক” বন্ধের প্রতিবাদে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশ চলছিল। বিকেল পাঁচটার দিকে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। মামুনুর রশীদ বলছিলেন, “সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই ‘নিত্যপূরাণ’ নাটক। যা–ই হোক, আপনারা এসেছেন...।” এরপরই “ধর, ধর” চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়।

সে সময়ই সমাবেশের পেছনে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিকে থেকে ডিম ছুড়ে মারা হয়। সমাবেশে অংশ নেওয়া নাট্যকর্মীরা চেয়ার ছেড়ে সেদিকে ছুটে যান। কয়েক মিনিটের হইচই শেষ হলে মামুনুর রশীদ তার বক্তব্য শেষ করেন। পরে সমাবেশ চালিয়ে যান আয়োজকেরা।

২ নভেম্বর দেশ নাটকের “নিত্যপূরাণ” নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। এই পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে সমাবেশে শ খানেকের বেশি নাট্যকর্মী অংশ নেন। সমাবেশে ডিম ছুড়ে মারার পর বক্তব্যে মামুনুর রশীদ বলেন, “সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।”

ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) তপন হাফিজ এ বিষয়ে বলেন, “আমাদের সমাবেশ শেষ হচ্ছিল। এর মধ্যে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতিকারী পেছন থেকে ডিম ছুড়ে মারে।”

এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শিল্পকলায় একটি নাটকের প্রদর্শনী চলছে। সে প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশস্থলে অবস্থান করবে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন