নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০২:৫৩ পি.এম
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে৷
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ সময় শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ করেন।
এ সময় শিক্ষার্থীরা বলথে থাকেন ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ স্লোগান দিতে থাকেন।
টিএসসি এলাকায় গণঅভ্যুত্থানকালে অঙ্কিত গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার দাবি জানান তারা। আওয়ামী সরকারের দোসররা বর্তমানে দেশে নানা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন এ সময় ছাত্র-জনতারা।
এদিকে বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশ পুত্তলিকা নিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়। পরে সার্ক ফোয়ারার চত্বরে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করেন তারা। এসময় তাদের সঙ্গে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় জনতা।
আয়োজকেরা জানান, বিগত ১৫ বছরের সকল অপকর্মের জন্য বিচারের সম্মুখীন করতে হবে শেখ হাসিনাকে।
এদিকে বেলা ২টায় টিএসসিতে প্রস্তুত করা ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার ছবির ওপর গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। এসময় জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার ওপর চড়াও হওয়া দোষী সকলকে আইনের আওতায় আনার দাবি জানান অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া সকলে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদেরও বিচারের দাবি জানান।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন