নবীন নিউজ, ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ১১:১৬ এ.এম
এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখের অধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের খবরের হতাশ ফিলিস্তিনিরা। সেইসঙ্গে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতারা ট্রাম্পকে শান্তির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।
গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের একজন বাসিন্দা আবু ওসামা। ইসরায়েলি বোমাবর্ষণের কারণে তিনি ঘরহারা হয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে ট্রাম্পের জয় ফিলিস্তিনের জনগণের জন্য নতুন বিপর্যয়।
বার্তাসংস্থা রয়টার্স্কে আবু ওসামা বলেছেন, আমরা যে ধ্বংস, মৃত্যু ও বাস্তুচ্যুতি প্রত্যক্ষ করেছি তা সত্ত্বেও, আগামীতে যা আসছে তা আরও কঠিন হবে, এটি রাজনৈতিকভাবে বিধ্বংসী হবে।
এদিকে হামাস বলছে, মার্কিন নির্বাচন আমেরিকান জনগণের জন্য বিষয়। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। হামাসের সামি আবু নামের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘আমরা ট্রাম্পকে বাইডেনের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই।’
খান ইউনিসের একটি মুদিখানার মালিক খালেদ দাসুসো বলেন, ‘ট্রাম্পকে শত্রুর মতো মোকাবিলা করতে হবে। কে আমাদের শত্রু তা নির্ধারণ করতে হবে। তারা আমাদের শত্রু।’
তবে ট্রাম্পের বিজয়কে বেশ কয়েকজন কিছুটা হলেও আশা দেখছেন। মোহাম্মদ বারঘুতি নামে গাজার একজন ইঞ্জিনিয়ার বলেন, ‘ট্রাম্প আমেরিকান মুসলিমদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। তাই আমরা আশা করছি সেটা হবে।’
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন, ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণআজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন, ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ
অন্যদিকে গতকাল ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল বুধবারের ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ