নবীন নিউজ, ডেস্ক ০৭ নভেম্বার ২০২৪ ০৯:২৪ এ.এম
রাজবাড়ীতে বান্ধবীর বাড়ীর জন্মদিনের খাবার এবং স্থানীয় একটি মুদি দোকানের কেক ও চকলেট খেয়ে ৭ শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়েছে। এরমধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে অসুস্থ্য শিক্ষার্থীদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়ে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো, তৃষা, অন্তরা, হিয়া, প্রীতি, সুরভী, আখি ও রাফিয়া। তারা সবাই কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।
অভিভাবকদের ধারণা উত্তম সাহার মুদি দোকানের মেয়াদউর্ত্তীণ কেক ও চকোবিন খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয় পড়েছে। দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী স্নিগ্ধা’র জন্মদিন উপলক্ষে তাদের বাড়ীতে যায় ১৩ জন শিক্ষার্থী। পরে সেখানে তারা ইলিশ-খিচুড়ি ও গান্ধিমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা কেক ও চকোবিন খায়।
জন্মদিনের অনুষ্ঠান শেষে স্কুলে ফিরে আসার পর একে একে শিক্ষার্থী্রা অসুস্থ হয়ে পড়লে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার জানান, খাদ্য বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপু্রে পাঠানো হয়। বাকী পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি