নবীন নিউজ ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ০৯:০৯ এ.এম
সংগৃহীত ছবি
পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় দিনে দুপুরে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার পর বেশ কিছু টাকা ও ৭ থেকে ৮ ভড়ি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ ঘটনা ঘটে। নিহত শেফালি বেগম (৭২) স্বরুপকাঠী কলেজিয়েট অ্যাকাডেমি স্কুলের শিক্ষক এনামুল হক মিলনের মা।
শেফালির পুত্রবধূ রুবিনা রহমান শ্রাবনী বলেন, ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ (১০) মাদ্রাসায় ছিল। সে দুপুরে বাড়িতে গিয়ে ঘরে ঢুকে তার দাদিকে অচেতন দেখে ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে গিয়ে জানালে বাসায় এসে দেখি, শাশুড়ির গলা, হাত, পা ও মুখ বাঁধা। এছাড়া বাসার সবকিছু তছনছ দেখে ঘরে গিয়ে দেখি আলমারি ভাঙা। বেশ কিছু টাকাসহ সাত থেকে আট ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় শেফালিকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. বছিদ তালুকদার জানান, তাদের দুতলা একটি দালান ঘর। এর নিচ তলা কমপ্লিট হয়নি। দ্বিতীয় তালায় তারা থাকতেন। দুপুরে এনামুলের ঘরে দুর্বৃত্তরা ঢুকে তার মাকে মেরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম জানান, এনামুল হক এবং তার স্ত্রী আলাদা স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা স্কুলে ছিলেন। দুপুরে কে বা কারা বাসায় ঢুকে এনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনে শেষে স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, এটা ডাকাতি না অন্য কিছু, তা এখনি বলা যাচ্ছে না। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা