শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চট্টগ্রামে যৌথ বাহিনীর ওপর হামলা, আহত ১২ জন

নবীন নিউজ ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ০৮:৩৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় সংগঠন নিয়ে দেয়া পোস্ট শেয়ারের ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে ৬ সেনা সদস্য ও ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর জিপ এবং পিকআপ।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হাজারী গলি এলাকার এক দোকানি ফেসবুকে ইসকন নিয়ে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন। এর কিছুক্ষণ পর ইসকন সমর্থিত স্থানীয় কিছু তরুণ-যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানির ওপর হামলার চেষ্টা করে। উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ হাজারী গলি গিয়ে দোকানিকে নিজেদের জিম্মায় নেয়।
 
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, দোকানিকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান। ওই সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। কিন্তু দোকানিকে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লোকজন যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবারও ইটপাটকেল ছুড়তে থাকে।

হামলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে সেনা সদস্য ও পুলিশের ওপর এসিড সদৃশ কেমিক্যালও নিক্ষেপ করে। দুর্বৃত্তদের হামলায় ৬ জন সেনা সদস্য এবং ৬ জন পুলিশ আহত হন।
 
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
 
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক কয়েকজনের মোবাইল ফোনে কিছু নির্দেশনা সম্বলিত স্ক্রিনশট পেয়েছেন তারা। এগুলো থেকে তারা মন্দির ভাঙচুর চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার পরিকল্পনা বিষয়ে জানতে পেরেছেন।
 
পরিকল্পিতভাবে মন্দির এবং মূর্তি ভাঙার তথ্য পাওয়ার পর হাজারী গলিসহ নগরীর অন্য এলাকার মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা