নবীন নিউজ, ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১০:৫৫ এ.এম
উত্তর প্রদেশের আগ্রার কাছে বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। গত দু’মাসে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনা। সেপ্টেম্বরে রাজস্থানে বিধ্বস্ত হবার পর একই মডেলের আরেকটি ফাইটার জেট বিধ্বস্ত হলো এবার উত্তর প্রদেশে।
মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগেই বিমান থেকে নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যুদ্ধবিমানটি পাঞ্জাবের আদমপুরে বিমানবাহিনী ঘাঁটি থেকে উড়েছিল এবং আগ্রার দিকে যাচ্ছিল। ওই সময়েই আগ্রার কাছে সোনগা গ্রামে ভেঙে পড়ে মিগ-২৯ যুদ্ধবিমান।
যুদ্ধবিমানটি মাঠে আছড়ে পড়তেই আগুন ধরে যায় তাতে। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় বিমান বাহিনীর প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
বাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণ চলার সময়েই এই গোলযোগ হয়। পাইলটের দক্ষতার কারণে ফাঁকা জায়গায় বিমানটি আছড়ে পড়ার বিষয়টিও উল্লেখ করেছে বিমানবাহিনী। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ অনুসন্ধানও শুরু করা হয়েছে।
এর আগে, ২ সেপ্টেম্বরও একটি মিগ-২৯ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের বারমেরের কাছে আছড়ে পড়েছিল বিমানটি। ওইবারও বিমান মাটিতে আছড়ে পড়ার পাইলট নিরাপদে বেরিয়ে গিয়েছিলেন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ