নবীন নিউজ, ডেস্ক ০৪ নভেম্বার ২০২৪ ১১:২০ এ.এম
গোটা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে। কে হবেন নতুন প্রেসিডেন্ট, তা নিয়ে আলোচনার যেন শেষ নেই। দেশটির এবারের নির্বাচনে অভ্যন্তরীণ নানা ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গাজা সংকটও। কারণ, আমেরিকান মুসলিম ভোটাররা সবকিছুর আগে অগ্রাধিকার দিচ্ছেন এই বিষয়টির ওপরই। গাজায় যুদ্ধ বন্ধে যে প্রার্থী ভূমিকা রাখবেন, তাকেই ভোট দেয়ার কথা ভাবছেন মুসলিম ভোটাররা।
নিউইয়র্ক সিটির রিভারসাইড ড্রাইভে অবস্থিত ইসলামিক কালচারাল সেন্টারে জুমার নামাজে অংশ নিয়েছিলেন শত শত মুসলমান। নামাজের পর অসহায় গাজাবাসীর জন্য দোয়া করেন তারা। শুক্রবার সেখানে ছিলেন আলী নামে একজন কর্পোরেট পেশাদার।
তিনি বলেন, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অভ্যন্তরীণ উদ্বেগকে ছাপিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সমস্যাগুলো।
আলীর মতে, প্রচুর সমস্যা আছে, কিন্তু আমি মনে করি, গাজায় যা ঘটছে তার তুলনায় এসব কিছুই না। মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ রয়েছে, যারা প্রার্থীদের কথায় এবং কাজের মধ্যে মিল খুঁজে পান না।
‘ডেমোক্রেটিক পার্টির মূলধারার অংশের কথা এবং কাজে মনে হয় যে, তারা ইসরাইলপন্থি পক্ষকে বিরক্ত করতে ভয় পায়। তাদের সহানুভূতির অভাব খুবই হতাশাজনক,’ যোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের মুসলমানরা একটি জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যে পড়েছেন। সম্প্রদায়টি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বিষয়েই (ভোট দেয়ার ক্ষেত্রে) তাদের উদ্বেগগুলো বিবেচনা করছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, প্রভাবশালী এই ভোটিং ব্লকের সদস্যরা (মুসলিম ভোটার) যে বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, তার মধ্যে গাজার পরিস্থিতি অন্যতম। গণতান্ত্রিক সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি কীভাবে মোকাবিলা করছে, তা নিয়ে এই ভোটারদের মধ্যে অনেকেই স্পষ্টভাবে তাদের হতাশা প্রকাশ করেছেন।
ওয়াকাস নামে নিউইয়র্কের লং আইল্যান্ডের এক বাসিন্দা বলেছেন, আমাদের জন্য গাজার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধের অবসান হওয়া উচিত। কিন্তু আমরা বর্তমান প্রশাসনকে এ বিষয়ে খুব বেশি কিছু করতে দেখছি না। গর্ভপাতের অধিকার, এমনকি এলজিবিটিকিউর মতো অন্যান্য সমস্যাও রয়েছে যা উদ্বেগজনক। কিন্তু গাজার বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি গুরুত্বপূর্ণ তিন সুইং স্টেটে (জর্জিয়া, পেনসিলভানিয়া এবং মিশিগান) পরিচালিত ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং (আইএসপিইউ)-এর এক সমীক্ষায় দেখা গেছে, গাজা যুদ্ধ নিয়ে মার্কিন নীতিই এখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটারদের (৬১ শতাংশ) কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
লিঙ্গ, বয়স, জাতি এবং পক্ষপাত- সবকিছুর ওপর গাজা সংকটকেই মুসলমানদের জন্য উদ্বেগের শীর্ষ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ওই জরিপের প্রতিবেদনে।
অনেক বিশ্লেষকের মতে, নিউইয়র্কসহ দেশের অন্যান্য অঞ্চলের মুসলিম ভোটাররা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটের সিদ্ধান্তে গাজা সংকটকে ক্রমবর্ধমানভাবে অগ্রাধিকার দিচ্ছে। ধ্বংসাত্মক এই সংঘাত একটি সংজ্ঞায়িত সমস্যা হয়ে উঠেছে এবং ঐতিহ্যগত ভোটের ধরণের ওপর এর প্রভাব পড়তে পারে। অর্থাৎ, অনেক আমেরিকান মুসলমান আগে ডেমোক্র্যাটদের ভোট দিলেও, এবার তারা ট্রাম্পকে ভোট দিতে পারেন শুধুমাত্র গাজা সংকটকে বিবেচনায় নিয়ে।
দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেছে, আমেরিকান মুসলিমরা এবারের নির্বাচনে ‘উল্লেখযোগ্য প্রভাব’ ফেলবে। এতে আরও বলা হয়, ‘গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আমেরিকান মুসলিম কণ্ঠের শক্তি দেখানোর এখনই সময়’।
সূত্র: পিটিআই, এনডিটিভি
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ