নবীন নিউজ ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ১২:০০ পি.এম
সংগৃহীত ছবি
নোয়াখালীতে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বক্তব্য শুরুর কয়েক সেকেন্ডের মাথায় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক মিনিট বিদ্যুৎ বন্ধ থাকার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসে ফোন করে অনুরোধ করলে পুনরায় বিদ্যুৎ চালু হয়। বিদ্যুৎ বন্ধ থাকা অবস্থায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শনিবার বিকাল ৫টা ১৭ মিনিটে নোয়াখালীর মাইজদী হরিণারায়ণপুর স্কুল মাঠে ‘ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে’ আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ বন্ধ থাকা অবস্থায় সাউন্ড সিস্টেমের মাইকগুলো বন্ধ থাকায় স্টেজে থাকা এক নেতা ভিপি নুরের হাতে হ্যান্ড মাইক তুলে দিলে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে। আমার বক্তব্যের শুরুতেই ষড়যন্ত্র করে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন কেটে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণঅধিকার পরিষদের জোয়ার ঠেকানো যাবে না।’
ঢাকায় গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে উল্লেখ করে ভিপি নুর বলেন, ‘বিদ্যুতের লাইন যারা বন্ধ করেছে তাদের চাকরিচ্যুত করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার বলেন, ‘গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল, তারা ২টা থেকে ৫টা পর্যন্ত প্রোগ্রাম করবেন। কিন্তু তারা যে ৫ টার পরও প্রোগ্রাম চালিয়ে যাবেন- তা আমাদের জানাননি। এখানে বোঝাবুঝির ভুল হয়েছে। পরে তারা ফোন করার সঙ্গে সঙ্গে আমরা পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেছি। এখানে ষড়যন্ত্রের কিছু নেই।’
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা