নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ০৫:৪১ এ.এম
ছবি- সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টিতে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান।
হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’
তিনি আরো বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’
এদিকে আব্দুল হান্নান মাসউদের এই বক্তব্য কেন্দ্র করে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন তার দলের নেতারা।
গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা তাদের নিয়ে একটি দল গঠনের চেষ্টা করেছিলেন।তবে সেটি বাস্তবায়ন হয়নি। এখন নির্বাচন সামনে রেখে একসঙ্গে জোট গঠনের আলোচনা হতে পারে, তবে দল ভেঙে অন্যদের দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে যেটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সোমবার রাতে এ নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসান।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন, ‘গণ অধিকার পরিষদকে নিয়ে দু-একটি গণমাধ্যমের তথ্য-উপাত্তবিহীন খবর প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত ও নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আজকে দলের কার্যক্রম জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত। এই মুহূর্তে তারুণ্যের এক নম্বর রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।’
তিনি বলেন, ‘সুতরাং গণ অধিকার পরিষদকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। সংবাদ প্রচারের আগে অবশ্যই গণ অধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে নিউজ করার আহ্বান জানাচ্ছি।’
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’