নবীন নিউজ ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ১১:০২ এ.এম
সংগৃহীত ছবি
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সশস্ত্রবাহিনীর তীব্র লড়াই চলছে। নাফ নদীর ওপারে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রায় ৩০ কিলোমিটার জুড়ে পরপর বিস্ফোরণের ভেসে এসেছে। রাতভর এ অবস্থার কারণে জনমনে আতংক ছড়িয়েছে সীমান্তে।
স্থানীয়রা জানান, টেকনাফ উপজেলার পৌরসভা, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, নাইট্যংপাড়া, পৌরসভার জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপসহ, নাফ নদীর মোহনা সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। মাঝে কয়েকদিন বন্ধ থাকলেও শনিবার রাত ৯টা থেকে ফের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ফলে এপারে ফের আতংক ছড়িয়ে পড়ে।
টেকনাফ নাইট্যংপাড়া বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম জানান, শনিবার সারারাত ধরে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। আতংকে তারা ঘুমাতে পারেননি।
শাহপরীর দ্বীপ বাসিন্দা মো. ইসমাইল বলেন, মিয়ানমারের অভ্যন্তর থেকে ৫-১০ মিনিট পরপর মর্টারশেল বিস্ফোরণ হচ্ছে। শনিবার রাত ৯টা থেকে তারা বিকট শব্দ শুনছেন।
হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী এসব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকার অনেক বাসিন্দা আমাকে এ তথ্য জানিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, ওপারে যুদ্ধ চলছে। যে কারণে প্রায় সময় এপারে আতংক ছড়িয়ে পড়ছে। সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মিয়ানমারে সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান ইউএনও।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা