নবীন নিউজ, ডেস্ক ৩১ অক্টোবার ২০২৪ ০৪:৩৯ পি.এম
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বিপজ্জনক রাসায়নিক ভর্তি ৩৩৪ কন্টেইনার নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এসব কন্টেইনারের অন্তত ৪৮টি দ্রুত সরিয়ে নেওয়া জরুরি বলে মনে করছেন তারা। এ জন্য শুল্ক বিভাগে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। শুল্ক কর্মকর্তারা বলছেন, কন্টেইনার অপসারণে বিশেষ পরিকল্পনা তৈরি হচ্ছে।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ করা যায় ৫৩ হাজার ৫১৮ একক। এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, থিনার, সোডিয়াম সালফেট, ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং এজেন্টের মতো নানা বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক পণ্যের ৩৩৪টি কন্টেইনার পড়ে আছে দীর্ঘদিন ধরে। এর কিছু পড়ে আছে ২২ বছর ধরে। এসব কন্টেইনারের ২৮৭টি এখনও নিলামযোগ্য হলেও ৪৮ কন্টেইনার পণ্য ধ্বংস করতে হবে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, দাহ্য পদার্থভর্তি এসব কন্টেইনারের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। দ্রুত এসব কন্টেইনার অপসারণ চায় তারা।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘কাস্টম কমিশনারকে আমরা চিঠি পাঠাচ্ছি, কয়েকদিন আগেও চিঠি গেছে। আশা করছি তাঁরা দ্রুত ব্যবস্থা নেবেন। আর যে সব কন্টেইনার অকশন হবে না, সে সব যেন দ্রুত ধ্বংস করা হয়। বন্দর যেন ঝুঁকিমুক্ত থাকে।
শুল্ক কর্তৃপক্ষ বলছে, যেসব কন্টেইনার ধ্বংস করতে হবে সেগুলোর বিষয়ে বন্দরের সহযোগিতায় বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি নিলামের বিষয়েও কাজ চলছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘বিপজ্জনক পণ্যবাহী কন্টেইনার নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচ্চ পর্যায়ের একটা আলাপ চলছে। তাঁরাও সম্মত, তাঁদের কারিগরি সহযোগিতায় আমরা এসব ধ্বংস করার ব্যাপারে কাজ করছি। সে ক্ষেত্রে পুরো কার্যক্রম শেষ হলে আমরা এসব কন্টেইনার তাঁদের কাছে হস্থান্তর করব।’
গত সপ্তাহে প্রায় ১৪ বছরের পুরনো বিপজ্জনক পণ্যবাহী চারটি কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান শুল্ক কর্মকর্তারা।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা