বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

স্থায়ী আমানতের ১৩শ কোটি টাকা উত্তোলনে বিপাকে চট্টগ্রাম বন্দর

নবীন নিউজ ডেস্ক ২৯ জানু ২০২৫ ০১:০৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে রাখা ১৩শ কোটি টাকার ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছে। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতির মাঝে ফেরত পেয়েছে মাত্র ১৮ কোটি টাকা। বারবার চিঠি দেয়া সত্ত্বেও টাকা ফেরতে ব্যাংকগুলোর আশানুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, সাবেক এস আলমের মালিকানাধীন চারটি ব্যাংকে ৯২৭ কোটিসহ স্থায়ী আমানত হিসাবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত ১ হাজার ৩০০ কোটি টাকা আটকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ।
 
ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত শুধু একটি ব্যাংক থেকে ১৮ কোটি টাকা পাওয়া গেছে। এ অবস্থায় টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন,
গত ডিসেম্বর পর্যন্ত সময় চাইলেও পরে সময় বাড়ানোর আবেদন করেছে। মূলত টাকা দিতে তারা গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলো গ্যারেন্টার, তাই তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মোট আয়ের ৫০ শতাংশ সরকারি ব্যাংকে ও বাকি ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা ১৩০০ কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুর্বল ব্যাংকগুলো স্থায়ী আমানতের টাকা এখন আর ফেরত দিতে পারছে না।
 
মূলত আমদানি-রফতানি বাণিজ্যের কনটেইনার ও পণ্য হ্যান্ডলিংয়ের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে নিজস্ব খরচ মিটিয়ে বছরে অন্তত ১ হাজার কোটি টাকা জমা হিসাবে থাকছে। আর এই টাকা নিয়েই জটিলতা চলছে। তবে, এসব দুর্বল ব্যাংকে শত শত কোটি টাকা জামানত হিসেবে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে।
 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন, যারা এই ব্যাংকের মালিক ছিলেন, তারা অনেক প্রভাবশালী ছিলেন। তাদের প্রভাবেই এটি ঘটতে পারে।
 
আতঙ্কিত গ্রাহকরা একযোগে টাকা তুলে নেয়ায় ব্যাংকগুলোতে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ব্যাংকগুলো সেই তারল্য সংকট কাটিয়ে গ্রাহকের টাকা ফেরত দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি ব্যাংকগুলোর লিগ্যাল অ্যাডভাইজারের।
 
লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন,
ব্যাংকগুলোর টাকা বন্দর কর্তৃপক্ষ কীভাবে ফেরত পাবে, সেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে। ইতোমধ্যেই তারা বেশকিছু পদক্ষেপ নিয়েছে। জনগণ টাকা পেতে শুরু করেছে।
 
ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এরই মধ্যে ১৮ কোটি টাকা ফেরত দিয়েছে। এছাড়া আরও ১২ কোটি টাকা আগামী মাসে নগদায়ন হওয়ার কথা রয়েছে। তবে স্থায়ী আমানতের টাকা দ্রুত নগদায়ন না হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চিন্তা-ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন