নবীন নিউজ ডেস্ক ৩০ অক্টোবার ২০২৪ ১১:২১ এ.এম
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রীকে বাঁচাতে গিয়ে এ সময় বখাটের ছুরিকাঘাতে আহত হন বিদ্যালয়ের ফার্ম মেশিনারি বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান ও ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক মো. আল আমিন। তারা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী স্কুল ছাত্রী জানান, ক্লাস শেষে কলেজের গেইটে আসতে একজন তার মোবাইল চায়। তাকে মোবাইল নাম্বার না দেয়ায় ও কথা না বলায় উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে আমাকে উঠিয়ে নিবে হুমকি দেয়। আমি ওর হাত থেকে বাঁচতে কলেজের পিছনের গেইট দিয়ে দৌড়ে কলেজ ক্যাম্পাসে চলে আসি। ওই ছেলেটাও পিছু নেয়। কলেজ ক্যাম্পাস থেকে আমাকে তুলে নেয়ার চেষ্টা করে। আমাকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে আসলে ওর সঙ্গে থাকা ছুরি দিয়ে দু’স্যারকে আঘাত করে।
ফার্ম মেশিনারি বিভাগের শিক্ষক মো. সাকিব আল হাসান জানায়, শিক্ষার্থীদের হইচই দেখে এগিয়ে যাই। তখন এক ছাত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছিলো। তাকে বাধা দেয়ায় তার কোমরের পিছন থেকে থাকা ছুরি নিয়ে আমার পায়ে আঘাত করে। আল আমিন স্যার তাকে ধরতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রতিরোধের মুখে বহিরাগত পাভেল মিয়া পালিয়ে যায়। তার বাড়ি শুনেছি পৌর শহরের পশ্চিম দাপুনিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গৌরীপুর থানার পুলিশ।
গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ জানান, ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা,উপজেলা নির্বাহী অফিসার ও সেনা ক্যাম্প ইনচার্জ বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা