নবীন নিউজ, ডেস্ক ২৬ অক্টোবার ২০২৪ ০১:৩৯ পি.এম
হাজিদের নিম্নমানের সেবা প্রদান ও দ্বিগুণ বিমান ভাড়া আদায়ের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিমের বিরুদ্ধে।
বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকপক্ষ শাহাদাত হোসেন তসলিমসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অভিযোগ করেন, বিগত কয়েক বছরে সাবেক হাব সভাপতি ২-৩টি এয়ারলাইনসের মাধ্যমে সব হজযাত্রী পরিবহনে বাধ্য করে দ্বিগুণ ভাড়া আদায় করে। এছাড়া হাজিতের নিম্নমানের সেবা প্রদানসহ কারসাজি করে হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করে হাজিদের আর্থিকভাবে চাপে ফেলে লোপাট করে শত কোটি টাকা।
হজ এজেন্সিগুলোর মালিকরা অভিযোগ করেন, প্রতি বছর বিপুল সংখ্যক হাজিকে সেবা প্রদানের নামে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়, যা ধর্মপ্রাণ হাজিদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণের শামিল। অতিরিক্ত বিমান ভাড়া আদায়সহ নানা অভিযোগের ভিত্তিতে হাজিদের প্রাপ্য সেবা নিশ্চিত ও দায়ীদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা কামনা করেছেন তারা।
এদিকে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বুধবার (৩০ অক্টোবর)। ওইদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিমান ভাড়া নির্ধারণ প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, ‘বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনও একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনও আমরা চূড়ান্তভাবে বলতে পারব না।’ অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?