নবীন নিউজ ডেস্ক ৩০ ডিসেম্বার ২০২৪ ০৯:৪৪ এ.এম
সংগৃহীত ছবি
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির পরিচালক ও কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আলোচনায় ছিল এটি। কাগুজে বিল সৃষ্টি করে ঋণের ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এই মামলায়। আসামি করা হয়েছে দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে থাকা সিকদার পরিবারের কয়েকজন সদস্যকে।
রোববার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মামলা দায়েরের এই তথ্য দিয়েছেন।
অনুসন্ধান তালিকা অনুযায়ী আসামিরা হলেন- ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণ হক শিকদার, রিক হক শিকদার, পারভীন হক, মনোয়ারা হক, এ কে এম এনামুল হক শামীম, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, খলিলুর রহমান, আনোয়ার হোসেন ও মাবরুর হোসেন, জাকারিয়া তাহের ও মোয়াজ্জেম হোসেন।
এদের মধ্যে এ কে এম এনামুল হক শামীম, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছিলেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন- সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ মোহসিন, ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ম্যানেজার নিজাম আহমেদ, ইসতিয়াক হাসান, এসইভিপি ইফতেখার হোসেন, এসএভিপি ও অপারেশন ম্যানেজার এ এস এম হেলাল উদ্দিন, এসএভিপি হাসিনা সুলতানা ও মোহাম্মদ মহসিন চৌধুরী, এভিপি আখতার হোসেন ও আলমগীর হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নুরুন নবী, প্রিন্সিপাল অফিসার আবু বক্কর রাসেল ও শেখ ফরিদ আহমেদ, ভিপি মোহাম্মদ আবু রাশেদ, ইভিপি অরুন কুমার, ডিএমডি এএসএম বুলবুল, এএমডি বদিউল আলম, চৌধুরী মোশতাক আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক এএফএম শরীফুল ইসলাম।
দুদক কর্মকর্তা বলেন, সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন, তার স্ত্রী মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক শামীমা নারগিসের বিরুদ্ধে প্রায় ৫ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
তিনি বলেন, সেই অনুসন্ধানের ভিত্তিতে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্রগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে মোহাম্মদ মোহসিন এই টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে। এই জালিয়াতিতে অন্য আসামিরা জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক।
চলতি বছরের ৩০ অক্টোবর মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
২০০৯ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদে সিকদার গ্রুপের একক নিয়ন্ত্রণ ছিল। দীর্ঘদিনের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ২০২১ সালে মারা যান। সিকদার পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের জেরে ২০২৩ সালের ডিসেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় সৈয়দ ফারহাত আনোয়ারকে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন