শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি

নবীন নিউজ ডেস্ক ২৪ অক্টোবার ২০২৪ ০১:৪৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সংসদ বিলুপ্ত হওয়ায়, শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুযোগ নেই সংসদ সদস্যদের। সে কারণে তাদের জন্য আনা ২৮৮ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ি অবশেষে নিলামে উঠতে যাচ্ছে।

জানা গেছে, দ্বাদশ সংসদের সদস্যরা শুল্কমুক্ত সুবিধার আওতায় এসব গাড়ি আমদানি করেন। তারই অংশ হিসেবে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এগুলো চট্টগ্রাম বন্দরের কার শেডে নিয়ে আসা হয়। কিন্তু ছাড় করার আগেই ছাত্র আন্দোলনে সংসদ ভেঙে যাওয়ায় তারা এ শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে ব্যর্থ হন। অথচ আইন অনুযায়ী, ৩০ দিন অর্থাৎ ১৪ অক্টোবরের মধ্যে এসব গাড়ি ছাড় করার কথা ছিল।

এরই মধ্যে ১৫টি ল্যান্ড ক্রুজারসহ শুল্কমুক্ত সুবিধায় সাবেক এমপিদের আনা অন্তত ২৪টি গাড়ির নিলাম সংক্রান্ত কাগজ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখায়। সবশেষ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বন্দর থেকে কাস্টমসের নিলাম শাখায় গেছে ১৮টি গাড়ির নথিপত্র। একইসঙ্গে জটিলতা এড়াতে বাকি ৬টি গাড়ি নিলামে তোলার আগে বিধি অনুযায়ী আমদানিকারকের মতামতও চাওয়া হয়েছে।

তবে ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ তৎকালীন ৭ জন সংসদ সদস্য জুলাই মাসেই গাড়ি ছাড় করে নেওয়ায় তারা নিলাম থেকে বেঁচে গেছেন।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, বন্দরে আসার পর ৩০ তিন অতিবাহিত হওয়ায় নিয়ম অনুযায়ী গাড়িগুলো নিলাম হবে। ইতোমধ্যে কাগজপত্র কাস্টমস হাউজে পাঠানো হয়েছে। বাকি ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ৬ গাড়ির আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। তারা চিঠির জবাব না দিলে এ গাড়িগুলোও নিলামে উঠবে। এটাই নিয়ম।

প্রসঙ্গত, বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে আমদানি মূল্যের ওপর ৮৫০ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হয়। সে হিসাবে প্রতিটি গাড়ির বাজার মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা হলেও সংসদ সদস্যরা মাত্র ১ কোটি ৩০ লাখ টাকায় মূল্যবান এসব গাড়ির মালিক হওয়ার সুযোগ পেয়ে থাকেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন