মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশে এবার কোটা বিরোধীরাই কোটার সুবিধা ভোগ করবেন: ভারত

নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১০:৫৬ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বাংলাদেশে এবার কোটা বিরোধীরাই কোটার সুবিধা ভোগ করবে বলে সরব ভারতীয় গনমাধ্যম। আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যের জন্যে যে ৫ শতাংশ আসন সংরক্ষণ করা আছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হবেন গণঅভ্যুত্থানকারীদের পরিবারও।

কোটার বিরোধিতায় ২০২৪ সালের জুলাই মাসে উত্তাল হয়েছিল বাংলাদেশ। সেই আন্দোলন পরে গিয়ে 'হাসিনা বিরোধী' আন্দোলনে পরিণত হয়েছিল। এই আবহে ৫ অগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন। মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হতে রাজি করিয়ে সরকার গঠন করেছিলেন আন্দোলনকারী এবং বিশিষ্ঠজনেরা। তবে যে কোটার বিরুদ্ধে এত কাণ্ড, সেই কোটার সুবিধা ভোগ করবেন হাসিনা বিরোধী আন্দোলনকারীরা। রিপোর্ট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যের জন্যে যে ৫ শতাংশ আসন সংরক্ষণ করা আছে, তার মধ্যে অন্তর্ভুক্ত হবেন গণঅভ্যুত্থানকারীদের পরিবারও। (আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের ওপর হামলায় 'ধর্মনিরেপক্ষ' ইউনুসের ঘাড়ে দায় চাপালেন অমর্ত্য)

উল্লেখ্য, বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যদের জন্য বরাদ্দ ছিল ৩০ শতাংশ কোটা। এর আগে ২০১৮ সালে এই কোটা ব্যবস্থা তুলে দিয়ে নির্দেশিকা জারি করেছিল শেখ হাসিনা সরকার। পরে সেই নির্দেশিকার বিরুদ্ধে ২০২১ সালে বাংলাদেশ হাই কোর্টে মামলা করেছিলেন ৭ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। এই আবহে ২০২৪ সালের ৫ জুন হাই কোর্টে হাসিনা সরকারের নির্দেশিকা বাতিল হয়েছিল। এই আবহে সেদেশে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। (আরও পড়ুন: ব্রাত্য বসুর গাড়ির তলায় 'চাপা পড়া' ইন্দ্রানুজের নামে ৩ FIR, অভিযোগ কী কী?)

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছিল, বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ নয় বরং ৭ শতংশ সংরক্ষণ থাকবে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৫ শতাংশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে ১ শতাংশ এবং বিশেষ ভাবে সক্ষ ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যে ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানায় শেখ হাসিনা সরকার। সুপ্রিম কোর্টের রায়ের আগে পর্যন্ত বাংলাদেশে মোট ৫৬ শতাংশ আসন সংরক্ষণের আওতায় ছিল। বাকি ৪৪ শতাংশ আসন ছিল সাধারণ চাকরিপ্রার্থী ও পরীক্ষার্থীদের জন্য। এদিকে সুপ্রিম রায়ে সংরক্ষণ ৫৬ থেকে ৭ শতাংশে নেমে এলেও তখন আর আন্দোলন বন্ধ করেননি নাহিদরা। ততদিনে সেই আন্দোলন আর কোটা বিরোধী ছিল না। তা হয়ে দাঁড়ায় সরকার বিরোধী আন্দোলনে। তবে যেই কোটার বিরোধিতায় আগুন জ্বলল বাংলাদেশে, এখন সেই কোটার সুবিধা পেতে উদ্যোগী কোটা বিরোধী আন্দোলনকারীরাই।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন