নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০৪:৪৪ এ.এম
ছবি- সংগৃহীত।
মেইন গেট টপকে বাসার দরজা ভেঙে রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় ঢুকে পড়েন ‘ছাত্র-জনতা’। অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় অভিযান চালান। তবে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে ওই বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় ছাত্র-জনতা। তল্লাশির শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় ‘ছাত্র-জনতা’ তানভীর ইমামের বাসায় তল্লাশি চালাবে। ওই বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণে অর্থ রয়েছে এমন তথ্য জানানো হয়। এরপর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।
এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে শতাধিক ‘ছাত্র-জনতা’ বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুকে তল্লাশি চালান।
ছাত্র-জনতার তল্লাশির প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত হতে দেখা যায়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এ ছাড়া গুলশান থানায় যোগাযোগ করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন