বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ৫ জন

নবীন নিউজ, ডেস্ক ২২ অক্টোবার ২০২৪ ০৪:৩০ পি.এম

সংগৃহীত ছবি

খুলনার কয়রায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কয়রা থানার এসআই সুজিত ঘোষ, এসআই প্রণয় মণ্ডল, এএসআই আব্দুস সামাদ, কনস্টেবল আসাদুজ্জামান ও নারী কনস্টেবল ঝর্ণা খাতুন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল, কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭৪/২৪নং একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালি গ্রামের নওশের গাজীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি হারুনের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ১০/১৫ জনের একটি দল পুলিশের ওপর হামলা করে হারুনকে ছিনিয়ে নেয়। এ সময় ঐ মামলার অপর আসামি আম্বিয়া খাতুনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কয়রার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আহত পুলিশ সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরে গেছে।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে ৯ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কয়রা থানায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা