মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

কবর খননে শরিয়তের ২ টি পদ্ধতি

নবীন নিউজ, ডেস্ক ২০ অক্টোবার ২০২৪ ১০:২০ এ.এম

সংগৃহীত ছবি

প্রতিটি প্রাণীর মৃত্যু অবধারিত। আর মৃত্যু-পরবর্তী প্রথম ধাপই হলো কবর। এ থেকে পুনরুত্থান পর্যন্ত জীবনকে বলা হয় আলমে বারজাখ। এ সময়ের ভয়াবহতা থেকে মুক্তি পেলে পরবর্তী ধাপগুলো সহজ হবে।

বিখ্যাত সাহাবি হজরত উসমান (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে এর আজাব থেকে মুক্তি পাবে, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যে মুক্তি পাবে না, তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। (তিরমিজি: ২৩০৮)

মৃত্যুর পর আমাদের দাফন কাফন করতে হয়। আর কাফন পরিধানের পর কবরস্থ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। এটার পদ্ধতিও ইসলাম বলে দিয়েছে। কবর খননের সঠিক পদ্ধতি দুটি। একটি সুন্নাহ সম্মত আরেকটি জায়েজ।

কোনো মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ পড়া ও দাফন করা ফরজে কেফায়া (ফতোয়ায়ে আলমগিরি: ১/১৬২)
এ ফরজ বিধান যদি মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক আদায় করে তাহলে সকলেই দায়িত্ব মুক্ত হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। তাই এই গুরুত্বপূর্ণ হুকুম সঠিকভাবে জানার জন্য কবর খননের পদ্ধতি ও লাশ রাখার নিয়ম বিস্তারিত আলোচনা নিচে উল্লেখ করা হলো।
 
ইসলামি শরিয়তে কবর খননের দুটি পদ্ধতি:

১. লাহদ বা বগলি ২.শাক্ক বা সিন্দুকি।

লাহদ বা বগলি কবরের বিবরণ

লাশ যতটুকু লম্বা হয় কমপক্ষে তার অর্ধেক বা আরো বেশি খনন করার পর পশ্চিম দিকে একটি বাক্সের মত গর্ত খনন করবে, যাতে করে তাতে লাশ রাখা যায়। সেখানে লাশটা রাখার পর পশ্চিম দিকের গর্তটা কোনোকিছু দিয়ে বন্ধ করে মাটি দিয়ে ভরাট করে দিবে।

শাক্ক বা সিন্দুক কবরের বিবরণ

প্রথমে মৃতব্যক্তির সিনা বা কাঁধ বরাবর বা আরো বেশি খনন করার পর খালের ন্যায় ছোট একটি গর্ত খনন করবে এবং তাতে মৃত ব্যক্তিকে রাখবে এবং ঐ ছোট গর্তের উপরে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিবে। (ফাতওয়ায়ে শামি ৩/১৩৯, বাহরুর রায়েক ২/২০৮, বাদাইয়ুস সানায়ে ২/৩৫৮, আহসানুল ফাতওয়া ৪/২২৪ )।
 
উল্লিখিত দুই প্রকার কবরের মধ্যে লাহদ কবর বানানো উত্তম। আর যদি মাটি নরম হওয়ার কারণে লাহদ কবর বানানো সম্ভব না হয় বা বানানোর সাথে সাথে ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকে তাহলে শাক কবর বানানো জায়েজ আছে। কারণ রসুল (সা.) ইরশাদ করেছেন اللحد لنا আমাদের মুসলিম উম্মার জন্য লাহদ কবর। (তিরমিজি ১/২০২)।

লক্ষণীয় বিষয় হলো, আমাদের এলাকায় যে পদ্ধতিতে কবর খনন করা হয়, অর্থাৎ প্রথমে অর্ধহাত বা তার থেকে কিছু বেশি খনন করার পর হালকা একটু ছোট করে তিন হাত বা সমপরিমাণ আরো খনন করে তাতে মৃত ব্যক্তিকে রাখা হয়৷ আর ঐ অর্ধহাত পরিমাণ খনন করার পর হালকা ছোট করা হয়েছিল, তাতে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দেয়া হয়।

এমতাবস্থায় মৃত ব্যক্তি এবং বাশের ছাদের মধ্যখানে প্রায় তিন হাত ফাঁকা থাকে। এই পদ্ধতি শরিয়ত সমর্থিত নয়। তাই এই পদ্ধতি ছেড়ে, শরিয়ত সম্মত দুই পদ্ধতি থেকে যেকোনো এক পদ্ধতি অনুযায়ী কবর খনন করতে হবে। যাতে করে সুন্নত মোতাবেক মৃত ব্যক্তির সম্পূর্ণ শরীর ডান কাতে রাখা যায়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?