নবীন নিউজ, ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ১১:০৫ এ.এম
সবজি, তেল, ডাল কিংবা অন্যান্য মুদি পণ্য! সব পণ্যের দামই আকাশচুম্বি। এরমধ্যেই এবার বাড়লো ক্রেতার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য চালের দাম। দাম বাড়ানোর পেছনে অজুহাত দেয়া হচ্ছে বন্যার। এতে ব্যয়ের চাপে কঠিন অবস্থায় আছেন ক্রেতারা।
১৫ দিনের ব্যবধানে বেড়েছে এই দাম। এরমধ্যে মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে স্বর্ণা, গুটি স্বর্ণা, ব্রি-২৮ চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। মাঝারি মানের মিনিকেট চালের দামও বেশি। নাজিরশাইল চালের দাম বেড়েছে তুলনামূলক কিছুটা কম।
ব্যবসায়ীরা বলছেন, ব্রি-২৮ চাল ৫৬ টাকায় বিক্রি করতেন তারা। তবে এখন তা ৬০ টাকায় বিক্রি করতে হয়। মিনিকেট চালের দাম ৬৮ টাকা থেকে বেড়ে গিয়েছে ৭২ টাকায়।
তারা আরও জানান, চালের সরবরাহ স্বাভাবিক হলেও দাম কমছে না। বাজারে এখন তেমন কোনো তদারকি নেই বললেই চলে। মিল মালিক এবং করপোরেট প্রতিষ্ঠানের মালিকরা মজুদ করায় দাম কমছে না বলেও জানান তারা।
অপরদিকে ক্রেতাদের আয় যেহেতু বাড়েনি, তাই ব্যয় বৃদ্ধিতে বাড়ছে অস্বস্তি। তারা জানান, সবকিছুর দাম বাড়ার ফলে সংসারের খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।
এদিকে, চাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে আনতে এনবিআরকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সরকারি প্রতিষ্ঠান, টিসিবি’র হিসাবে বছরের ব্যবধানের মোটা চালের দাম বেড়েছে ৭ ভাগের বেশি। মাঝারি মানের চাল সাড়ে ৯ ভাগ এবং সরু চালের দাম বেড়েছে ৯ ভাগ।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলে বন্যার প্রভাবে নষ্ট হয়েছে প্রায় ১১ লাখ টন চালের উৎপাদন। চাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে আনতে এনবিআরকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন