নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ০৯:০৫ এ.এম
সংগৃহীত ছবি
সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। আর আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব শিল্পী ও কলাকুশলীরা আত্মগোপনে চলে গেছেন, তাদের প্রকাশ্যে আসার কথা বলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘ওমর সানী ভ্লগস’ পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন ওমর সানী। ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা গেছে, তোমাদের যে অপরাধ, মনে হয় না তার জন্য ফাঁসি হবে। এ জন্য প্রকাশ্য আসা উচিত।
ঢাকাই চলচ্চিত্রের এ তারকা প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওর প্রথমেই বলেন, যারা ফিল্ম ও সংগীত আর্টিস্ট, আজ তাদের নিয়ে কথা বলব। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লোকান্তরে আছো, তাদের উদ্দেশে বলছি কথাগুলো।
তিনি বলেন, তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। তোমরা দল করেছো, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝে মধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার করো নাই তো, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। হয়তো কিছু মানুষ গালি দিবে, তা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে। কিন্তু তোমাদের ভুলগুলো, দোষগুলো স্বীকার করতে হবে।
এ অভিনেতা বলেন, পালিয়ে না থেকে আমার কাছে মনে হয় প্রকাশ্যে এসো তোমরা, বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার কাছে মনে হয় না তোমাদের যে অপরাধ, সে জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা পালিয়ে থাকবে না?
তিনি বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার প্রয়োজন নেই। প্রকাশ্যে চলে আসো। প্রয়োজনে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই যায়।
পালিয়ে থাকার থেকে জেলখানায় থাকাও ভালো। এ জন্যই বলি, পালিয়ে থাকার থেকে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, প্রয়োজনে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, তবে কার দৃষ্টিতে কী বলবে তা জানি না আমি। আমার মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এ কথাগুলো বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কিন্তু কে কী ভাবছেন তা জানি না আমি।
সবশেষ এ চিত্রনায়ক বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করে। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, নবীও না, কোনো ওলী-আল্লাহ বা দরবেশও না, আবার শয়তানও না। আমরা হচ্ছি নবীর (সা.) উম্মত। আমাদের দোষ থাকতে পারে। কেউই দোষের ঊর্ধ্বে না। এ জন্য আত্মগোপনে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সঙ্গে মিশো এবং নিজের ভুল অনুভব করো।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’