নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ১০:১৬ এ.এম
সংগৃহীত ছবি
বগুড়া জেলা কারাগার থেকে ফাঁসির ৪ আসামি ছাদ ছিদ্র রশির মাধ্যমে কারাগার থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (২৫ জুন) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল আলমের ভাষ্য, জেলটি ব্রিটিশ আমলের। ছাদে কোনো রড ছিল না। কাপড় দিয়ে ওপরে উঠে তারা ছাদ ফুটো করে পালিয়ে যায়।
জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও একই কথা বলেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে গতরাতে তারা কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন, কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর (৬০), নরসিংদীর আমির হামজা (৪১), বগুড়ার কাহালুর মো. জাকারিয়া (৩৪) এবং বগুড়া সদরের ফরিদ শেখ(৩০)।
এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পান বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার রাত ৩ টার দিকে চার আসামি ছাদ ফুটো করে বের হয় এরপর তারা বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকিয়ে বাহিরে বের হয়। ভোর রাত ৩ টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল শহরে তল্লাশি শুরু করে। ভোর রাত ৪ টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে চারজনকেই গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের সনাক্ত করে।
পুলিশ সুপার আরো বলেন, ‘কারাগার পরদর্শন করে দেখা গেছে, তারা চারজন একই সাথে একটি কক্ষে অবস্থান করতো। তারা পরিকল্পিত ভাবে ছাদ ফুটো করে পরিধেয় বস্ত্র এবং বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে দেওয়াাল টপকিয়ে পালিয়ে করতোয়া নদীর পার হয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জেল থেকে পালানোর ঘটনায় মামলা দায়ের হবে।
নবীন নিউজ/ পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা