বুধবার ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

মৌসুমীর যে ছবি নিয়ে বহু বছর পর মুখ খুললেন ওমর সানী

নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

একই ফ্রেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, তাদের সঙ্গে চিত্রনায়িকা ববিতা, মৌসুমী ও চিত্রনায়ক মান্না- এমন একটি ছবি বহু বছর ধরেই আলোচনায়। এবার সেই ছবির বিষয়ে মুখ খুললেন অভিনেতা ওমর সানী। জানালেন, ছবিটির কারণে তিনি ও তার পরিবারকে বারবার হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এমনকি চলচ্চিত্রের কোথাও তাদের অবস্থান করতে দেওয়া হয়নি।

মঙ্গলবার রাতে ওমর সানী ভ্লগ নামের একটি পেজ থেকে লাইভে এসে কথা বলেন এ চিত্রনায়ক। ‘অজানা কথা একদিন তো আসবেই আর সেদিন হচ্ছে আজকে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না’ ক্যাপশন দিয়ে ভিডিও বার্তায় বিএনপির একটি অনুষ্ঠানে মৌসুমীর উপস্থিত থাকার দুটি ছবি দেখান সানী।

ওমর সানী বলেন, যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বহু বছর আগের। একটা কথা আছে—রাষ্ট্র যে অবস্থানে অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানেই অবস্থানগতভাবে থাকিবে। আমি যদিও কবি না, লেখক না; ভালো করে গুছিয়ে বলতে পারি না, একজন শিল্পী। শিল্পীর যোগ্যতায় আপনাদের সঙ্গে কথা বলছি না। আমি বাংলাদেশের নাগরিক হয়ে আপনার সঙ্গে কথা বলছি।

ওমর সানী বলেন, এই ছবিটা নিয়ে আমার পরিবারে একটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গিয়েছে। আমাদের চলচ্চিত্রের কিছু অসাধু মানুষ শিল্পী সমিতি বা যেকোনো জায়গা থেকে হোক, দুই-একজন তখনকার প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করে যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় অবস্থান করতে না পারি, এটা ছিল ড্যাম পলিটিক্স। এবং এই পলিটিক্সে তারা সফল হয়েছিল। ওই যে সবাই বলে, আমি একা কেন, হাজার হাজার, লাখ কোটি, কোটি কোটি মানুষ বলে- বীভৎস একটা সময় গেছে, আমি সেই সময়কালের কথা বলছি।

এবার সেসব ছবির ব্যাখ্যা দিয়ে নায়ক বললেন, খালেদা জিয়া তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন। আর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক, তার স্ত্রী জোবাইদা সেখানে অবস্থান করছিলেন। তো দেখেন এই পাশে কিন্তু ববিতা আপার ছবি (লিজেন্ড ববিতা আপা), আরেক পাশে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্না (আমার ভাই, সিনিয়র বন্ধু মানুষ- তার ছবি)। ওই সময়ে আমি কক্সবাজারে থাকার কারণে এ অনুষ্ঠানে আসতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন।

নিন্দুক ও সমালোচনাকারীদের ওপর ক্ষোভ ঝেড়ে নায়ক বললেন, আমাদের ছবি কিন্তু সবার সঙ্গে থাকতে পারে। একজন ব্রোথেল গার্লের সঙ্গে থাকতে পারে, একজন চোরের সঙ্গে থাকতে পারে, একজন ডাকাতের সঙ্গে থাকতে পারে, সবার সঙ্গেই থাকতে পারে। আমরা কিন্তু জানি না, আমার সঙ্গে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনৈতিক পরিচয় কী? আমাদের জানার কথা না, কারণ আমরা শিল্পী। অনেকেই কোট করে অনেকে বলেন, আপনার সঙ্গে তো অমুকের ছবি আছে। ওই বেডা! তুই দেখছ না বেডা? আমরা একজন শিল্পী, আমাদের সঙ্গে সবার ছবি থাকতে পারে। তাই বলে আমরা কিন্তু পচে যাইনি।

ভিডিও বার্তায় নানাভাবে হেনস্থা হওয়ার কথা উল্লেখ করেন ওমর সানী। তিনি বলেন, আজকে যে ঝড় আমি ওমর সানী ফেস করেছি, মাত্রই হেঁটে আসছি, প্রচুর ঘামছি- আর এই কথাগুলো বলতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। ঘাম ছুটছে আমার শরীরে। সেই বীভৎস ঘটনা বহু বছর পরে আপনাদের জানালাম, আপনাদের বিচার দিইনি। বিচার তো আল্লাহ করবেন।

সবশেষে এসব জুলুমে যারা জড়িত ছিলেন তাদের বিচারের কথা জানিয়ে আবেগাপ্লুত এই চিত্রনায়ক বলেন, যারা এগুলো করেছে, তাদের বিচার হয়েছে এবং আরো সুন্দর বিচার হওয়ার অপেক্ষায় থাকলাম।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’