নবীন নিউজ ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ০৩:৪৪ পি.এম
ছবি- সংগৃহীত।
গত আগস্টে আফগানিস্তানে ৩৫টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করেছিল তালেবান সরকার। এসব আইনে নারীদের পুরুষদের সামনে জনসমক্ষে আসা নিষিদ্ধ করে। এমনকি তাদের কণ্ঠ ও মুখ জনসমক্ষে দেখা বা শোনা থেকেও নিষিদ্ধ করা হয়।
এবার দেশটির নৈতিকতা মন্ত্রণালয় নতুন এক আইনের কথা জানিয়েছে। এই আইন চালু হলে গণমাধ্যমে কোনো ‘জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশ নিষিদ্ধ করা হবে।
সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এএফপিকে বলেন, ‘এই আইন আফগানিস্তান জুড়ে কার্যকর হবে—এবং তা ধাপে থাপে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘কর্মকর্তারা জনগণকে বোঝাতে কাজ করবে যে জীবন্ত বস্তুর ছবি ইসলামী আইনের পরিপন্থি। আইন বাস্তবায়নে জবরদস্তির কোনো স্থান নেই’।
আইন বাস্তবায়নে কঠারতা দেখা হবে না জানিয়েছেন তালেবান সরকারের এই প্রতিনিধি।
‘আইন বাস্তবায়নে জবরদস্তির কোনো স্থান নেই। এটি শুধুমাত্র উপদেশ, এবং মানুষদের বোঝানো যে এই বিষয়গুলো (জীবন্ত কিছুর ছবি প্রকাশ) সত্যিই শরিয়া বিরোধী এবং এড়িয়ে যাওয়া উচিত’
‘নতুন আইনে সংবাদ মাধ্যমের জন্য বেশ কিছু নিয়ম থাকছে, যার মধ্যে রয়েছে সব ধরনের জীবন্ত বস্তুর ছবি প্রকাশ নিষিদ্ধ করা। সংবাদমাধ্যমে ইসলামকে অবমাননা বা শরিয়া আইনের বিরোধিতা না করা’।
তালেবান সরকারের বিচার বিভাগ সম্প্রতি কঠোর শরিয়া আইনকে আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঘোষণা দিয়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই এই আইন বাস্তবায়নে কাজ করছে তালেবান।
অভিযোগ রয়েছে, ক্ষমতায় এসে তালেবানরা আফগান নারীদের অনেক অধিকার কেড়ে নিয়েছে। এসব আইনের কারণে আফগান নারীরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তালেবান শাসক গোষ্ঠী পশ্চিমা মহলের কাছ থেকে আসা আরও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের চাপকে দীর্ঘ দিন ধরে উপেক্ষা করে আসছে। তবে তালেবানের দাবি, তাদের সরকারে দেশের সব সম্প্রদায় ও গোত্রের প্রতিনিধিত্ব রয়েছে।
নবীন নিউজি/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ