নবীন নিউজ, ডেস্ক ১৪ অক্টোবার ২০২৪ ০৯:২৯ এ.এম
লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু তার সৌদি আরবে অবস্থানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
গতকাল শনিবার (১২ অক্টোবর) ক্যাপশনে ‘দোয়ার দরখাস্ত’ লিখে ওই ছবি পোস্ট করেন তিনি। সালাহ উদ্দিন টিপু এই পোস্টটি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী সরকারের পতনের পর এটাই ছিল ফেসবুকে টিপুর প্রথম পোস্ট।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলরে সময় টিপু ও যুবলীগের হাতে শহরের বিভিন্ন এলাকায় ৪ শিক্ষার্থী গুলিতে নিহত ও আহত হন দেড়শতাধিক ছাত্র-জনতা। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। আর সালাহ উদ্দিন টিপুও লক্ষ্মীপুর ছেড়ে পালিয়ে যান। বর্তমানে ৪ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও পুলিশের উপর হামলার এজারভুক্ত আসামি তিনি।
তার ওই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন ৭ হাজারের বেশি মানুষ। অনেকে তার ফাঁসি দাবি করেছেন। মো. শাকিল নামের একজন মন্তব্য করেছেন, ‘দেশেন আসেন ভাই গুলির হিসাব দিয়ে যান।’
রফিকুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে ফাঁসির জন্য কবুল করুক।’ রায়হান লিখেছেন, ‘মানুষ মেরে ওমরা পালন, সৃষ্টির সাথে দারুণ অভিনয়।’
লক্ষ্মীপুর জেলা মানব অধিকার উন্নয়ন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নুর মোহাম্মদ জানান, টিপুর পেছনে প্রভাবশালী কেউ আছেন। ৪ শিক্ষার্থীর খুনের আসামি হয়েও দুই মাসে ধরা পড়েননি তিনি।
এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ জানান, শিক্ষার্থী হত্যা মামলার আসামি ধরতে ও অস্ত্র উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা