নবীন নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৩ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশর (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ট্রাক দুটি। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১২ জনকে।
মো. মাসুদ আলম জানান, মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, বেলাল দীর্ঘ দিন ধরেই এ কাজ করে আসছেন। গণ-অভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকেই ডাকাতির কাজ করছিলেন তিনি। সে ঢাকা ছাড়াও বরিশালের সফিপুর ইউনিয়ন যুবলীগেরও যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড মেম্বার।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন