শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ভুয়া পাসপোর্টে দুবাই যাওয়ার চেষ্টা, ভারতে ৮ বাংলাদেশি গ্রেপ্তার

নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৮:৩৪ এ.এম

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের উদুপি জেলা থেকে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ওই বাংলাদেশিরা। শনিবার দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আধার কার্ড জালিয়াতি করে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কর্ণাটকের উদুপি জেলার মালপি পুলিশ। উদুপির পুলিশ সুপার ডা. অরুণ কে বলেছেন, ভুয়া পাসপোর্ট ব্যবহার করে এক বাংলাদেশি ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

কর্ণাটকের অভিবাসন কর্মকর্তারা মোহাম্মদ মানিক নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তারের পর বাজপি পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বাজপি পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মালপি পুলিশ অপর সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশের হাকিম আলী (২৪), সুজন শেখ ওরফে ফারুক (১৯), ইসমাইল শেখ (৩০), করিম শেখ (২২), সালাম শেখ (২৮), রাজিকুল শেখ (২০) ও মোহাম্মদ সজিব (২০)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মালপি থানার পিএসআই প্রবীণ কুমার আর ভাদভদেশ্বরা বাসস্ট্যান্ডের কাছে টহলের সময় সাত ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। এ সময় তাদের কাছে লাগেজও ছিল। এই বাংলাদেশিদের ভুয়া আধার কার্ড তৈরি ও ভারতে অবৈধভাবে প্রবেশে সহায়তার অভিযোগ রয়েছে আগরতলার কাজল ও উসমান নামের অপর এক বাংলাদেশির বিরুদ্ধে।

মালপি পুলিশের মতে, অভিযুক্তরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য ভুয়া আধার কার্ড তৈরি করেছিলেন। চাকরির সন্ধানে উদুপি তালুকের হুড গ্রামে বসবাস শুরু করেন তারা। এই বাংলাদেশিদের ভুয়া আধার কার্ড তৈরিতে কাজল সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, উসমানের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তাদের অবৈধ প্রবেশের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৬(৩) ও ৩৪০(২) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে উদুপি পুলিশ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ