নবীন নিউজ ডেস্ক ১২ অক্টোবার ২০২৪ ১০:৫৯ এ.এম
সংগৃহীত ছবি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( স্থগিত) শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে হাজার বছর ধরে সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে।
তিনি শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সংখ্যা লঘু শব্দটিতে বিশ্বাস করে না,বিএনপি বিশ্বাস করে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। আমাদের সবারই সমান অধিকার। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার পিতা আজীবন আপনাদের পাশে ছিল আমি ও আপনাদের পাশে আছি।
তিনি নগরকান্দা বাজার সার্বজনীন দূর্গা মন্দির, গাংজগদিয়া সার্বজনীন দূর্গা মন্দির,ট্রলার ঘাটা দূর্গা মন্দির, মধ্যে জগদিয়া দূর্গা মন্দির,বালিয়া ডা. রনদা প্রসাদ সাহার বাড়ী দূর্গা মন্দির , চৌমুখা পশ্চিম পাড়া দূর্গা মন্দির,বাউতিপাড়া দূর্গা মন্দির, সোনা খোলা দূর্গা মন্দির, তালমা বাজার দূর্গা মন্দির,কাঠিয়া কালিবাড়ী দূর্গা মন্দির,লস্করদিয়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডা. রনদা প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক গোঁসাই দাস মালো প্রমুখ।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’