গাজায় যুদ্ধবিরতি বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর সমর্থনে আনা প্রস্তাবে আগামীকাল মঙ্গলবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সে ভোটাভুটিতে ভেটো দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর প্রতিনিধি আলজেরিয়ার পক্ষ থেকে খসড়া প্রস্তাবটি চূড়ান্ত করে তোলা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কূটনীতিকেরা জানান, কাল সকালে এ নিয়ে ভোটাভুটি হতে পারে।
ইতোমধ্যে এপির হাতে খসড়া প্রস্তাবে একটি কপি এসেছে। তাতে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা ছাড়াও ইসরায়েল ও হামাসের আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের দাবির কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও বেসামরিক ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে।
হামাসের প্রতি অবিলম্বে ও নিঃশর্তভাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে খসড়া প্রস্তাবে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এক বিবৃতিতে বলেছেন, কয়েক মাস ধরে জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তি করতে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন। এটা বাস্তবায়িত হলে অন্তত ছয় সপ্তাহের জন্য শান্তি প্রতিষ্ঠা করা যাবে। সেখান থেকে আমরা স্থায়ী শান্তির পথ খুঁজতে পারব।
লিন্ডা থমাস বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিসর-কাতারের নেতাদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেছেন।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আরব দেশগুলোর বানানো খসড়া প্রস্তাবটি ফলপ্রসূ হবে না বলে মনে করছে যুক্তরাষ্ট্র। আর এ জন্যই প্রস্তাবটিতে ভোটাভুটি হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেটো দেওয়া হবে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ