নবীন নিউজ ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ০৯:৫৭ এ.এম
সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি ফাইনাল খেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাসসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ১টা থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা চত্বরে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তৌফিক ইসলাম শুভ, লাইব্রেরিয়ান আবুল কালাম, রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সালমান সরদার, দর্শনার্থীদের মধ্যে ঈশ্বরদী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র নাঈম ইসলামসহ আরো চারজন। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, সংঘর্ষের সময় শিশির নামের এক বহিরাগতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ সময় তার থেকে একটি ছুড়ি জব্দ করে পুলিশ। শিশিরের বাড়ি ঈশ্বরদীর দাশুড়িয়া পিয়ারাপুর গ্রামে। তিনি সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে উপজেলা মাঠ প্রাঙ্গণে আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি ফাইনাল খেলা চলছিল। ফাইনালে দাশুড়িয়ার রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় অংশ নেয়। খেলার একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আবুল কালাম হামলার শিকার হন। এরপর লাইব্রেরিয়ান আবুল কালাম ছাত্রীদের ডেকে নিয়ে এসে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ শুরু করেন।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে বহিরাগতরা মিলে পুলিশের বাধা উপেক্ষা করে রিয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ইউএনওর কার্যালয়, পিআইও অফিসসহ উপজেলার বিভিন্ন দফতরের চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউএনওসহ আটজন আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম জানান, কাবাডির ফাইনাল খেলার শেষ সময়ে সাঁড়া ঝাউদিয়ার খেলোয়াড় তৌফিক কাবাডি খেলায় ‘দম’ নেয়ায় রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা তৌফিককে ঝাপটে ধরলে দর্শক সারি থেকে চিল্লাচিল্লি ও মারামারি বেধে যায়। এরপর হামলা ও মারামারির ঘটনা ঘটে।
ইউএনও সুবীর কুমার দাস বলেন, অতীতে স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে সংঘর্ষের ঘটনা ঘটতো। যে কারণে এ বছর পুলিশের উপস্থিতিতে উপজেলা মাঠ প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু তারপরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা যুক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে সেনাবাহিনী এলে পরিস্থিতি শান্ত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা