নবীন নিউজ, ডেস্ক ০৭ অক্টোবার ২০২৪ ১০:০৭ এ.এম
যুগে যুগে আল্লাহতায়ালার অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা-ফাসাদ করেছে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত-অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে। বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহতায়লা।
পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা এরশাদ করেছেন, আমি বনী ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। [সুরা বনী-ইসরায়েল - ১৭:৪] অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচ-কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। [সুরা বনী-ইসরাইল - ১৭:৫]
মহান আল্লাহ আরও বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন-সম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। [সুরা বনী-ইসরায়েল - ১৭:৬] তোমরা যদি ভাল কর, তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ কর তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সে সময়টি এল, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়, আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয়, সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। [সুরা বনী-ইসরায়েল - ১৭:৭] হয়ত তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। কিন্তু যদি পুনরায় তদ্রূপ কর, আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্যে কয়েদখানা করেছি। [সুরা বনী-ইসরায়েল - ১৭:৮]
সুরা বনী ইসরায়েলের এই আয়াত থেকে বোঝা যায়, এই জাতি দুনিয়ার বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে। অতঃপর আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয়, প্রথম ঘটনাটি ইতোমধ্যে ঘটে গেছে। খ্রিস্টপূর্ব ৭২২ অব্দে বনী ইসরায়েলের একটি অংশকে জোরপূর্বক নির্বাসিত করে এসেরিয়ানরা। নব্য এসেরিয়ান রাজা তৃতীয় তিগলাথ পিলেসার এবং পঞ্চম সালমানেসার এই ইসরায়েলি সামাজ্র্য দখল করেছিলেন। তখন জেরুজালেম দখল করে নিয়েছিলেন এসেরিয়ান রাজারা। এটা ছিল দাউদ আ. এর তৈরি করা সাম্রাজ্যের পতন।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে (বিজয়) দিলাম, তোমাদের ধন ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। এভাবেই দুনিয়ার বুকে বনি ইসরায়েল পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহতায়ালা। ধারণা করা হয়, গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ইসরায়েল।
ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিরবিদদের মতে, কোরআনে বর্ণিত দুটি ঘটনাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আধুনিক মুফাসসিরদের বিশ্বাস, দ্বিতীয় ঘটনা এখনও সংঘটিত হয়নি। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, কিয়ামত সংঘটনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলির পরম্পরায় অনেক মুফাসসির মনে করেন, এটাই হবে বনী ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?